সুন্নাতু রাসূলিল্লাহ (সা) কোন বিচ্ছিন্নতার সূত্রপাত হয়ে থাকে তবে তা শুধুমাত্র সরকার, বিচার বিভাগ এবং আইন বিভাগ ইত্যাকার প্রতিষ্ঠানসমূহ কার্যত এলোমেলো হয়ে যাওয়ার কারণে হয়েছে। এসব সুন্নাহর ব্যাপারে একদিকে হাদীছের নির্ভরযোগ্য রিওয়ায়াত এবং অন্যদিকে উম্মাহর অব্যাহত আমল- দুটিই পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ ৷ এসব জ্ঞাত ও প্রসিদ্ধ সুন্নাহ ব্যতীত আরেক প্রকারের সুন্নাহ এরূপ ছিল যা রাসূলুল্লাহ (সা)-এর জীবদ্দশায় প্রসিদ্ধি লাভ করেনি এবং সাধারণভাবে প্রচলিত হয়নি, সেগুলো বিভিন্ন সময়ে মহানবী (সা)-এর কোন সিদ্ধান্ত, বাণী, আদেশ- নিষেধ, মৌন সমর্থন ও অনুমতি অথবা কাজ দেখে বা শুনে বিশেষ বিশেষ ব্যক্তির গোচরে এসেছিল এবং সাধারণ লোকেরা সে সম্পর্কে অবহিত হতে পারেনি। এসব সুন্নাহর জ্ঞান, যা বিভিন্ন ব্যক্তির নিকট বিক্ষিপ্ত অবস্থায় ছিল, উম্মাহ সেগুলো সংগ্রহ করার প্রচেষ্টা মহানবীর (সা) ইনতিকালের পরপরই শুরু করে দেয়। কারণ খলীফা, প্রশাসকবর্গ, বিচারকমণ্ডলী, মুফতী ও জনসাধারণ সকলে স্ব স্ব কর্মক্ষেত্রে আগত সমস্যা সম্পর্কে কোন ফায়সালা অথবা কাজে নিজের রায় ও মাসআলা প্রদান করার পূর্বে এটা জ্ঞাত হওয়া অত্যাবশ্যকীয় মনে করতেন যে, এই প্রসঙ্গে মহানবীর (সা) কোন পথ নির্দেশ বর্তমান আছে কিনা । এই প্রয়োজনের তাকিদেই এমন প্রত্যেক ব্যক্তিকে অনুসন্ধান করা শুরু হয় যার নিকট সুন্নাহর কোন জ্ঞান ছিল। আর যার নিকটই এই জ্ঞান বর্তমান ছিল তিনি তা অন্যদের নিকট পৌছে দেয়া স্বীয় দায়িত্ব ও কর্তব্য মনে করতেন । এটাই হাদীছ রিওয়ায়াতের সূচনা বিন্দু এবং হিজরী ১১ থেকে হিজরী ৩য়-৪র্থ শতক পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এই সুন্নাহ একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত থাকে । জাল-হাদীছ প্রণয়নকারীরা তার সাথে সংমিশ্রণ ঘটানোর যত অপচেষ্টাই করেছে তা সম্পূর্ণই ব্যর্থ করে দেয়া হয়েছে। কারণ যেসব সুন্নাহর মাধ্যমে কোন জিনিস প্রমাণিত অথবা পরিত্যক্ত হত, যার ভিত্তিতে কোন জিনিস হারাম অথবা হালাল সাব্যস্ত হতো, যার ভিত্তিতে কোন ব্যক্তি শাস্তি ভোগ করতো অথবা কোন অপরাধী মুক্তি পেত, মোটকথা যেসব সুন্নাহর উপর আইন-কানুনের ভিত্তি ছিল সেগুলো সম্পর্কে সরকার, বিচার বিভাগ এবং ফাতওয়া বিভাগের এতটা বেপরোয়া হওয়ার প্রশ্রই ওঠে না যে, হঠাৎ দাড়িয়েই কোন ব্যক্তি ১, ০ | ০০ 1 ৬" - “নবী (সা) বলেছেন” বলে দিত আর একজন বিচারক, প্রশাসক অথবা মুফতী তা মেনে নিয়ে কোন হুকুম দিয়ে বসতেন । এজন্য যেসব সুন্নাহ আইন-কানুনের সাথে সম্পর্কিত ছিল সেগুলো সম্পর্কে পূর্ণরূপে অনুসন্ধান চালানো হয়। সমালোচনার কঠোর চালুনি দ্বারা তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিওয়ায়াতের মূলনীতির আলোকেও তা পরখ গবেষণাপত্র সংকলন-দুই *% ৭২ www.pathagar.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।