সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) করে আজ পর্যন্ত বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি এবং কোন বিচ্ছিন্নতা ছাড়াই প্রতিটি বংশধরের সম্পাদিত কাজ সংরক্ষিত রয়েছে। এই দুটি সত্যকে যদি কেউ উত্তমরূপে অনুধাবন করে এবং সুন্নাহকে জানার মাধ্যমসমূহ যথারীতি অধ্যয়ন করে তবে সে কখনও এমন সন্দেহের শিকার হতে পারে না যে, আজ হঠাৎ সে এক অসমাধানযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছে। মহানবী (সা) তার নবুওয়াতী জীবনে মুসলিমদের জন্য কেবল একজন পীর - মুরশিদ ও ধর্মীয় বক্তাই ছিলেন না, বরং কার্যত নিজের জামা'আতের নেতা, পথ প্রদর্শক, আইন প্রণেতা, বিচারক, রাষ্ট্রনায়ক, পৃষ্ঠপোষক, শিক্ষক সবকিছুই ছিলেন এবং আকীদা-বিশ্বাস ও ধ্যান-ধারণা থেকে শুরু করে বাস্তব জীবনের সর্বক্ষেত্রে মুসলিম সমাজের সম্পূর্ণ গঠন তারই নির্দেশিত, শেখানো এবং নির্ধারিত পদ্থায় হয়েছিল। এজন্য কখনও এটা হয়নি যে, তিনি ছালাত, ছাওম ও হজ্জের অনুষ্ঠানাদির যে শিক্ষা দান করে থাকবেন কেবল তাই মুসলিমদের মধ্যে চালু আছে এবং সব কথা তারা কেবল ওয়াজ-নসীহত হিসেবে শুনেই ক্ষান্ত থাকবেন। বরং বাস্তবে যা ঘটেছে তা এই যে, যেভাবে তার শেখানো ছালাত সাথে সাথে মাসজিদে চালু হয় এবং জামা‘আতসমূহও কায়েম হতে থাকে, ঠিক সেভাবেই বিয়ে-শাদী, তালাক ও উত্তরাধিকার সম্পর্কে যে আইন কানুন তিনি নির্ধারণ করেন, মুসলিম পরিবারগুলোতে তার বাস্তব অনুসরণ শুরু হয়ে যায়। লেনদেন ও আদান-প্রদানের যে নিয়ম-রীতি তিনি নির্ধারণ করে দেন, বাজারসমূহে তার প্রচলন হয়ে যায়। মোকচদ্দমাসমূহের যে রায় তিনি প্রদান করেন তা-ই রাষ্ট্রীয় বিধান হিসেবে স্বীকৃতি পায় । যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সাথে তিনি যে আচরণ করেন এবং বিজয়ী হয়ে বিজিত এলাকার জনগণের সাথে তিনি যে আচরণ করেন তা-ই মুসলিম রাষ্ট্রের বিধিবদ্ধ আইনে পরিণত হয় এবং সার্বিকভাবে ইসলামী সমাজ ও তার জীবন ব্যবস্থা তার সমস্ত শাখা-প্রশাখাসহ সেইসব সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হয় স্বয়ং তিনি যার প্রচলন করেন অথবা পূর্ব থেকে প্রচলিত রীতিনীতির মধ্যে যেগুলোকে বহাল রেখে তিনি ইসলামী সুন্নাহর অংশে পরিণত করেন। এগুলো ছিল জ্ঞাত, পরিচিত ও প্রসিদ্ধ সুন্নাহ যেগুলো মাসজিদ থেকে শুরু করে পরিবার, বাজার, বিচারালয়, রাজপ্রাসাদ এবং আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত মুসলিমদের সামাজিক জীবনের সমস্ত শাখা ও বিভাগ মহানবী (সা)-এর জীবদ্দশায়ই কার্যকর হতে থাকে এবং পরে খুলাফায়ে রাশেদীনের যুগ থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত আমাদের সামাজিক প্রতিষ্ঠানসমূহের কাঠামো তার উপর প্রতিষ্ঠিত রয়েছে। এর ধারাবাহিক সূত্র একদিনের জন্যও কর্তিত হয়নি । যদি গবেষণাপত্র সংকলন-দুই *% ৭১ www.pathagar.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।