সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সুন্নাহ কি কুরআনের মত ধারাবাহিকভাবে সংরক্ষিত আছে? একটি প্রশ্ন ঘুরেফিরে উত্বিত হয় যে, কুরআনের অনুরূপ আমাদের নিকট এমন কোন গ্রন্থ কি বর্তমান আছে যার মধ্যে রাসূলুল্লাহর (সা) সুন্নাহ ধারাবাহিকভাবে বিদ্যমান? অর্থাৎ কুরআনের মত সুন্নাহরও কি কোন পূর্ণাঙ্গ কিতাব আছে? এর জবাবে সংক্ষেপে বলা যায় যে, সুন্নাহকে স্বয়ং ইসলামী আইনের উৎস হিসেবে স্বীকার করে নেওয়ার পর প্রশ্ব উঠতে পারে যে, তা জানার উপায় কি? মুসলিম উম্মাহ এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে বার বার প্রায় দেড় হাজার বছর পূর্বে যিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন তিনি কী সুন্নাহ রেখে গিয়েছিলেন? এ প্রশ্ের উত্তর দুইটি এতিহাসিক সত্যের মাধ্যমে পাওয়া যায় : এক. কুরআন কারীমের শিক্ষা এবং রাসূলুল্লাহর (সা) সুন্নাহর ভিত্তিতে ইসলামের সূচনাতে যে সমাজ প্রথম দিন প্রতিষ্ঠিত হয়েছিল তা সেই সময় থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে জীবস্ত রয়েছে, তা গোটা জীবনকালে এক দিনের জন্যেও বিচ্ছিন্ন হয়নি এবং তার সবগুলো প্রতিষ্ঠান এই সময়কালে উপর্যপুরি কর্মতৎপর থাকে। আজ পৃথিবীর সকল মুসলিমের মধ্যে আকীদা-বিশ্বাস, চিন্তা পদ্ধতি, নৈতিক মূল্যবোধ, ইবাদাত-বন্দেগী, আচার-ব্যবহার, লেনদেন, জীবনদর্শন ও জীবন পদ্ধতির মধ্যে যে গভীর সাদৃশ্য পরিলক্ষিত হয়, যার মধ্যে মতভেদের তুলনায় এক্য ও মিলনের উপাদান অধিক পরিমাণে বর্তমান, যা তাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সত্ত্বেও একই উন্মাত হিসেবে গেঁথে রাখার সর্বাপেক্ষা মৌলিক কারণ হয়ে রয়েছে- তা প্রমাণ করে যে, এই সমাজকে কোন একক সুন্নাহর উপরই কায়েম করা হয়েছিল এবং সেই সুন্নাহ এই দীর্ঘকালের পরিক্রমায় ক্রমাগতভাবে অব্যাহত রয়েছে। এটা কোন লুপ্ত জিনিস নয় যার অন্বেষণের জন্য দুই. এটাও এক উজ্জ্বল এঁতিহাসিক সত্য যে, মহানবীর (সা) পর থেকে প্রতিটি যুগে মুসলিমগণ নিরবচ্ছিন্নভাবে জানতে চেষ্টা করে যে, প্রামাণ্য ও প্রতিষ্ঠিত সুন্নাহ কী এবং নতুন কী জিনিস কোন কৃত্রিম পদ্থায় তাদের জীবন ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে । যেহেতু সুন্নাহ তাদের নিকট আইনের মর্যাদাসম্পন্ব এবং এর ভিত্তিতে তাদের বিচারালয়সমূহে রায় প্রদান করা হতো এবং তার ভিত্তিতে তাদের ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যাবতীয় বিষয় পরিচালিত হতো, তাই এর বিশ্লেষণের ক্ষেত্রে নির্লিপ্ত থাকা তাদের পক্ষে সম্ভব ছিল না। এই বিশ্রেষণের উপায়-উপকরণ এবং তার ফলাফলও ইসলামের প্রাথমিক খিলাফাত থেকে শুরু গবেষণাপত্র সংকলন-দুই 4% ৭০ www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।