সুন্নাতু রাসূলিল্লাহ (সা) হাজার হাজার লোক তা মুখস্থ করার পর পরবর্তী বংশধরদের নিকট মৌখিকভাবে পৌছিয়ে না দিতেন তবে এই লিখিত পাণুলিপি কি পরবর্তী কালের লোকদের জন্য এই কথার চূড়ান্ত প্রমাণ হতে পারতো যে, এটা সেই কুরআন যা মহানবী (সা) লিখিয়েছিলেন? তাও তো স্বয়ং সাক্ষ্য-প্রমাণের মুখাপেক্ষী হতো । কারণ যতক্ষণ না কিছু লোক এই সাক্ষ্য দিত যে, মহানবী (সা) তাদের সামনে এই কিতাব লিপিবদ্ধ করিয়েছিলেন ততক্ষণ এ লিপিবদ্ধ গ্রন্থখানির নির্ভরযোগ্যতার ব্যাপারে সন্দেহ থেকে যেত । আসলে কোন জিনিসের নির্ভরযোগ্য হওয়াটা শুধুমাত্র তার লিখিত হওয়ার উপর নির্ভরশীল নয়। বরং জীবিত লোকেরা যতক্ষণ এর অনুকূলে সাক্ষ্য না দেয় ততক্ষণ তা নির্ভরযোগ্য বিবেচিত হয় না। আজ পৃথিবীর কোথাও মহানবীর (সা) উদ্যোগে লিখিত কুরআন মাজীদের কপি বর্তমান নেই, কিন্তু তার ফলে কুরআনের নির্ভরযোগ্যতা ও প্রামাণ্যতার উপর কোন বিরূপ প্রতিক্রিয়া পড়ে না। ধারাবাহিক ও অবিচ্ছিন্ন বাচনিক বর্ণনার মাধ্যমে তার নির্ভরযোগ্যতা প্রমাণিত । রাসূলুল্লাহ (সা) যে কুরআন মাজীদ লিখিয়েছিলেন তাও স্বয়ং বাচনিক বর্ণনার ভিত্তিতেই গ্রহণযোগ্য হয়েছে। অন্যথায় মূল পাণ্ডুলিপি এই দাবীর সমর্থনে পেশ করা যেত না। আর তা যদি কোথাও পাওয়া যায় তবে এটা প্রমাণ করা যেত না যে, এটাই সেই ছহীফা যা মহানবী (সা) লিখিয়েছিলেন। অতএব লেখার উপর যত জোর দেয়া হয় তা সম্পূর্ণ ভুল । মহানবী (সা) নিজের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ সমাজ রেখে যান যার জীবনের প্রতিটি দিকের উপর তার সুন্নাহর সীলমোহর লাগানো ছিল। এ সমাজে তার বক্তব্য শুনেছেন, তার কাজকর্ম দেখেছেন এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ লাভ করেছেন এমন হাজার হাজার লোক বর্তমান ছিলেন। এই সমাজ পরবর্তী বংশধরদের নিকট এই চিহ্ন পৌছে দিয়েছেন এবং এভাবে বংশ পরম্পরায় তা আমাদের পর্যন্ত পৌছেছে। দুনিয়ার কোন সর্বজন স্বীকৃত সাক্ষ্যের মূলনীতি অনুযায়ী তা প্রত্যাখ্যান করা যায় না। আর একথা বলাও ঠিক নয় যে, এসব নিদর্শন কাগজে লিপিবদ্ধ করা হয়নি । বরং এসব নিদর্শন ংরক্ষণ করার প্রক্রিয়া মহানবীর (সা) যুগেই শুরু হয়েছিল। প্রথম হিজরী শতকে এদিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং দ্বিতীয় হিজরী শতকের মুহাদ্দিছগণ জীবন্ত সাক্ষ্য ও লিপিবদ্ধ সাক্ষ্য- উভয়ের সাহায্যে এই গোটা স্মৃতি সংকলনের আওতায় নিয়ে আসেন ।**? ১১০. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-১২১-১২২, ১৩৭-১৩৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৬৯ www.pathagar.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।