সুন্নাতু রাসূলিল্লাহ (সা) যে দিন মহানবী (সা) সূচনা করলেন সেদিন থেকে তা মুসলিম সমাজে ঠিক সেভাবে প্রচলিত হলো যেভাবে কুরআন মাজীদের আয়াতসমূহ মানুষের মুখে আবৃত্ত হয়েছে। অতঃপর হাজার থেকে লাখ এবং লাখ থেকে কোটি কোটি মুসলিম পৃথিবীর প্রত্যন্ত এলাকায় বংশ পরম্পরায় ঠিক সেইভাবে তার অনুসরণ করে আসছে যেভাবে তারা বংশ পরম্পরায় কুরআন বহন করে আসছে। আমাদের সংস্কৃতির মৌলিক কাঠামো রাসূলে কারীমের (সা) যেসব সুন্নাহর উপর প্রতিষ্ঠিত তা সঠিক ও যথার্থ হওয়ার প্রমাণ হুবহু তাই- যা কুরআন কারীমের সংরক্ষিত থাকার প্রমাণ হিসেবে গণ্য । এটাকে যে চ্যালেঞ্জ করে সে মূলত কুরআনকেই চ্যালেঞ্জ করার পথ ইসলামের দুশমনদেরকে দেখিয়ে দেয় । ভেবে দেখার বিষয় যে, রাসূলুল্লাহর (সা) জীবনাচার এবং তার যুগের সমাজের কেমন বিস্তারিত চিত্র, কেমন খুঁটিনাটি বর্ণনা সহকারে, কেমন নির্ভরযোগ্য রেকর্ডের আকারে আজ আমরা পাচ্ছি। এক একটি ঘটনা এবং প্রতিটি কথা ও কাজের সনদ (বর্ণনা পরম্পরা) বর্তমান রয়েছে যা যাচাই করে যে কোন সময় জানা যেতে পারে, বর্ণিত হাদীছ বা সুন্নাহ কতটা নির্ভরযোগ্য ৷ শুধুমাত্র এক ব্যক্তির কথা ও কাজ সম্পর্কে অবহিত হওয়ার জন্য সেই যুগের প্রায় ছয় লাখ লোকের জীবন-ইতিহাস গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়েছে, যার ফলে কোন ব্যক্তি এই মহামানবের নামে কোন্ কথা বর্ণনা করেছেন তার ব্যক্তিত্ব বিচার-বিশ্লেষণ করে রায় কায়েম করা যেতে পারে যে, আমরা তার বর্ণনার ওপর কতটা নির্ভর করতে পারি। এতিহাসিক সমালোচনার একটি ব্যাপক বিষয় একান্ত সূক্ষ্ম দৃষ্টি সহকারে শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রবর্তিত হলো যে, এই অনুপম ব্যক্তিত্বের সাথে যে কথাই সংশ্লিষ্ট হবে তা যে কোন দিক থেকে পর্যালোচনা করে যেন তার যথার্থতা সম্পর্কে আশ্বস্ত হওয়া যায়। পৃথিবীর গোটা ইতিহাসে এমন আর কোন দৃষ্টান্ত আছে কি যে, কোন ব্যক্তির সার্বিক অবস্থার সংরক্ষণের জন্য মানবীয় হাতের সাহায্যে এইরূপ চেষ্টা বাস্তবরূপ লাভ করেছে? যদি না পাওয়া যায় এবং পাওয়া যাবেও না, তবে তা কি এ কথার সুস্পষ্ট প্রমাণ নয় যে, এই চেষ্টার পেছনেও সেই মহান আল্লাহর পরিকল্পনা কার্যকর রয়েছে যা কুরআন কারীম হিফাযাতের জন্য কার্যকর রয়েছে? হয়েছিল তাই তা সুরক্ষিত আর হাদীছ যেহেতু মহানবী (সা) স্বয়ং লিখিয়ে সংকলনাবদ্ধ করাননি তাই তা অরক্ষিত কিন্তু তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, মহানবী (সা) যদি কুরআন মাজীদ শুধুমাত্র লিখিত আকারেই রেখে দিতেন এবং গবেষণাপত্র সংকলন-দুই % ৬৮ www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।