সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাত রাসূলিল্লাহ (সা) সুন্নাহ্‌র হিফাযাত কি আল্লাহ করেছেন? এর উত্তরে আরেকটি পাল্টা প্রশ্ব করা যায় যে, কুরআন মাজীদের হিফাযাতের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল ‘আলামীন গ্রহণ করেছেন তা কি তিনি সরাসরি হিফাযাত করছেন না মানুষের মাধ্যমে হিফাযাত করছেন? এর উত্তরে এছাড়া আর কিছুই বলা হবে না যে, তার হিফাযাতের জন্য মানুষকেই মাধ্যম বানানো হয়েছে। আর কার্যত তার হিফাযাত এভাবে হয়েছে যে, মহানবীর (সা) নিকট থেকে লোকেরা যে কুরআন লাভ করছিল তা সমসাময়িককালে হাজারো ব্যক্তি অক্ষরে অক্ষরে মুখস্থ করে নেন, অতঃপর হাজার থেকে লাখ এবং লাখ থেকে কোটি কোটি মানুষ বংশ পরম্পরায় তা গ্রহণ করেছে এবং মুখস্থ করে আসছে । এমনকি কুরআনের কোন শব্দ দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়া, অথবা কখনো তার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হওয়া এবং সাথে সাথে তা দৃষ্টিতে না পড়া সম্পূর্ণ অসম্ভব হয়ে গেছে। হিফাযাতের এই অসাধারণ ব্যবস্থা আজ পর্যন্ত দুনিয়ার অন্য কোন পুস্তকের জন্য সম্ভবপর হয়নি এবং তা প্রমাণ করে যে, এটা আল্লাহ তা'আলার পরিকল্পিত ব্যবস্থা অন্যদিকে সর্বকালের জন্য যে রাসূলকে গোটা দুনিয়াবাসীর রাসূল বানানো হয়েছিল এবং যার পর নবুওয়াতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে তার জীবনের কর্মকাণ্ডের হিফাযাতের ব্যবস্থা আল্লাহ তা'আলা এমনভাবে করেছেন যে, মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত বিগত কোন নবী, কোন পথ প্রদর্শক, নেতা, পরিচালক, বাদশাহ অথবা বিজয়ী বীরের ইতিহাস এভাবে সংরক্ষিত নেই । এই হিফাযাতের ব্যবস্থাও সেইসব উপায়-উপকরণের সাহায্যে করা হয়েছে যে সবের মাধ্যমে কুরআনের হিফাযাতের ব্যবস্থা করা হয়েছে। নবুওয়াতের পরিসমাপ্তির ঘোষণার অর্থ স্বয়ং এই যে, আল্লাহ তা'আলা তার নিযুক্ত সর্বশেষ রাসূলের পথ প্রদর্শন এবং তার পদাংক কিয়ামাত পর্যন্ত জীবস্ত রাখার যিম্মাদারী নিয়ে নিয়েছেন, যাতে তার জীবন সর্বকালে মানব জাতিকে পথ প্রদর্শন করতে পারে এবং তার পরে কোন নতুন নবীর আগমনের প্রয়োজনীয়তা অবশিষ্ট না থাকে। আল্লাহ রাব্বুল ‘আলামীন বাস্তবিকই পৃথিবীর প্রতিটি কোণে এই পদচিহ্ন এমন মজবুতভাবে অঙ্কন করে দিয়েছেন যে, আজ কোন শক্তি তা বিলীন করতে সক্ষম নয়। এই যে, ওযু, পাচ ওয়াক্তের ছালাত, এই আযান, জামা'আত সহকারে মাসজিদের এই ছালাত, ‘ঈদের ছালাত, হজ্জের অনুষ্ঠান, ‘ঈদুল আযহার কুরবানী, যাকাত, কানুন এবং ইসলামী তাহযীব-তামাদ্দুনের আরো অসংখ্য মূলনীতি ও পদ্থা-পদ্ধতি গবেষণাপত্র সংকলন-দুই % ৬৭ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।