সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) জবাব : আয়াতে আল্লাহ যে, “আয-যিক্র” সংরক্ষণের অঙ্গীকার করেছেন তা কেবল আল-কুরআনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং আল্লাহ তার রাসূলের মাধ্যমে যে দীন ও শরী‘আত পাঠিয়েছেন তাও এর উদ্দেশ্য । একথার সপক্ষে দলীল হলো আল্লাহ রাব্বুল ‘আলামীনের এই বাণী :*৭ OAS FAC ES) | le এ আয়াতে (,<১/! 421) | অর্থ আল্লাহর দীন ও শরী‘আত বিষয়ে জ্ঞানী ব্যক্তি । আর এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, আল্লাহ যেভাবে কুরআন সংরক্ষণ করেছেন, সেভাবে সংরক্ষণ করেছেন তার রাসূলের সুন্নাহও । তিনি এমন অসংখ্য অগণিত নিবেদিতপ্রাণ মানুষ তৈরী করেছেন যীরা তাদের বক্ষে ও স্মৃতিতে তাদের নবীর (সা) সুন্নাহ অত্যন্ত সততার সাথে সংরক্ষণ করেন, পরবর্তী প্রজন্মের নিকট পৌছে দেন, নিজেদের মধ্যে পঠন-পাঠন জারী রাখেন, তার মধ্যে অনুপ্রবেশকারী ভেজাল থেকে তার বিশুদ্ধতা রক্ষা করেন। এ কাজে তারা তাদের জীবন বিলিয়ে দেন। তারা তাদের নবীর সুন্নাহ সংরক্ষণ ও বিশুদ্ধতা রক্ষার জন্য যে শ্রম ও সাধনা নিয়োজিত করেন তার কোন দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোন জাতি-গোষ্ঠী উপস্থাপন করতে পারেনি । অতঃপর এভাবে সকল সুন্নাহ গ্রন্থাবদ্ধ হয় । হাদীছ বিশেষজ্ঞগণ, বিশেষতঃ ইমাম শাফি‘ঈ (রহ) বলেন, সকল আলিমই মনে করেন, সুন্নাহ সবই বিদ্যমান আছে, কোন কিছুই হারিয়ে যায়নি । হতে পারে তা ব্যক্তি বিশেষের কাছে বেশি বা কম আছে । তবে তাদের সবগুলো একত্র করলে সবই সংরক্ষিত দেখা যায়। প্রত্যেকের সংরক্ষিত সুন্নাহ পৃথক করলে সকলের নিকটই তা ঘাটতি দেখা যাবে। সে ক্ষেত্রে একজনের নিকট যা নেই তা অন্যের নিকট পাওয়া যাবে।*০৮ সুতরাং আমরা নিঃসন্দেহে এ সিদ্ধান্তে পৌছতে পারি যে, ছালাত, যাকাত, হাজ্জ, ছাওম, পারস্পরিক আদান-প্রদান, আচরণ, আবশ্যকীয় কর্মকাণ্ডসমূহে রাসূলুল্লাহর (সা) সুন্নাহর কোন কিছুই হারিয়ে যায়নি এবং তার জীবন-যাপন প্রণালী ও তার বাণীর সবকিছুই লিখিত আকারে সংরক্ষিত আছে। যদিও তা বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং তার মান ও মর্যাদার ভিন্নতাও আছে। ইবন হাযাম বলেন : bis, bss dS Al de Ke Ul neces d ১০৭. সূরা আন-নাহল-৪৩ ১০৮. আর-রিসালা-৪৩ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৬৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।