সুন্নাতু রাসূলিল্লাহ (সা) গোশত খাওয়া রাসূল (সা) হারাম ঘোষণা করেন । তেমনিভাবে হারাম করেন গৃহপালিত গাধার গোশত । অন্যদিকে খরগোশ এবং অনুরূপ কিছু জন্তুকে ০০ এর অন্তর্ভুক্ত করেন। আরেকটি দৃষ্টান্ত হলো, কুরআন মৃত পশু-পাখি হারাম ও আল্লাহর নামে যবেহ করা পশু-পাখি হালাল করেছে । কিন্তু যবেহ করা পশুর পেটের মৃত বাচ্চা কোন্ হুকুমের সাথে যুক্ত হবে তা স্পষ্ট নয়। রাসুলুল্লাহ (সা) বললেন : ‘al SSS ei) 5S" “গর্ভস্থ বাচ্চার যবেহ-এর জন্য তার মায়ের যবেহ যথেষ্ট হবে।” ** কিয়াসের দৃষ্টান্ত : কুরআন দুই বোনকে এক সাথে বিয়ে করা হারাম করেছে। তারপর কুরআনে এসেছে :°৭? - Sls sls AS! Dy “উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ করা হলো!” তা সত্বেও রাসূল (সা) যে কারণে দুই বোনকে এক সাথে বিয়ে করতে নিষেধ করা হয়েছে তার উপর কিয়াস করে কোন নারী ও তার ফুফু-খালাকে এক সাথে বিয়ে করা হারাম করেন। ৫. কিছু সুন্নাহ এমন আছে যা কুরআনের কোন বিস্তারিত হুকুমের ব্যাখ্যা দিয়েছে। যেমন আসলাম গোত্রের সুবায়‘আ (রা) তার স্বামীর মৃত্যুর পনের দিন পর সন্তান প্রসব করেন এবং রাসূলকে অবহিত করেন । রাসূল (সা) বললেন, তোমার ‘ইদ্দত শেষ হয়েছে, তুমি এখন হালাল হয়ে গেছ। মূলত তিনি একথা স্পষ্ট করেন যে, যে সকল নারী গর্ভবতী নয় আল্লাহর নিম্নোক্ত বাণী তাদের সাথে সম্পৃক্ত : 2 og হট 2 ae Zz i, KROME 020 El %ণ seg UG ELL ra bil oss ~~ ui oly ১০১ #00 fe sl sl “তোমাদের মধ্যে যারা স্বী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে ।” আর নিম্নের আয়াতটি তালাকপ্রাপ্তা ও বিধবা গর্ভবতী সবার ক্ষেত্রে প্রযোজ্য । ode ais bl bla JULY oY “আর গর্ভবতী নারীদের ‘ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত ।” *০২ ৯৯. আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজা হাদীছটি বর্ণনা করেছেন। ১০০. সূরা আন নিসা’-২৪ ১০১. সূরা আল-বাকারা-২৩৪ ১০২. সূরা আত-তালাক-৪ গবেষণাপত্র সংকলন-দুই 4 ৬৩ www.pathagar.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।