সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ইমরান ইবন হুসাইনের (রা) হাদীছে বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি সেই প্রশ্নকারী লোকটিকে বলেন : তুমি এক নির্বোধ । ছালাতুয যুহ্র যে চার রাক'আত এবং তাতে যে আস্তে কিরআত করতে হবে তুমি তা কুরআনের কোথায় পেয়েছে? তারপর তিনি যাকাত, হজ্জ ও অন্যান্য ইবাদাতের কথা উল্লেখ করে লোকটির নিকট প্রশ্ন রাখেন : আল্লাহর কিতাবের কোথাও কি তুমি এসবের বিস্তারিত বিবরণ পাবে? তারপর তিনি মন্তব্য করেন : lS ads Lill of9 ia epi LoS “আল্লাহর কিতাব এসব বিষয় অস্পষ্ট রেখেছে এবং সুন্নাহ তার ব্যাখ্যা দিয়েছে।””' তাই ইমাম আল-আওযা'*ঈ (রহ) বলেন : LES dll a Lad Ad! Ci ol “সুন্নাহ যতখানি কিতাবের (কুরআন) মুখাপেক্ষী কিতাব তার চেয়ে বেশি মুখাপেক্ষী সুন্নাহর ৷” ইবন ‘আবদিল বার বলেন, আল-আওযা‘ঈ আসলে বলতে চেয়েছেন যে, সুন্নাহ কুরআনের ব্যাখ্যা করে । ইমাম আহমাদ ইবন হাম্বলও বলেছেন: “সুন্নাহ কিতাবের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে।”*৮ ৩. কুরআন মানব জাতির ইহকাল ও পরকালের কল্যাণ ও সৌভাগ্য নিশ্চিত করার জন্য যে সকল বিধান দিয়েছে তা মূলনীতি পর্যায়ের । আর সুন্নাহ তা ব্যাখ্যা করে শাখা-প্রশাখা বের করেছে। 8. কুরআন কখনো পরস্পর বিরোধী দুটি হুকুম দেয়। কোন একটি জিনিস দুটির সাথেই সামঞ্জস্যশীল পাওয়া যায়। সুন্নাহ সেখানে জিনিসটিকে যে কোন একটি হুকুমের অধীন করে দেয় অথবা সেই জিনিসটির ব্যাপারে এমন বিশেষ হুকুম দেয় যা দুটির সাথেই সামঞ্জস্যশীল হয়। আবার কখনো কুরআন কোন একটি কারণে কোন বিষয়ে একটি হুকুম দেয়, নবী (সা) কিয়াসের ভিত্তিতে এ কারণ যেখানে পাওয়া গেছে সেখানেও একই হুকুম দিয়েছেন। পরস্পর বিরোধী দুটি হুকুমের দৃষ্টান্ত হলো, আল্লাহ ৩,১১৮ (পবিত্র বস্তুসমূহ) হালাল এবং ৩,১১5 (অপবিত্র বস্তুসমূহ) হারাম করেছেন। কিন্তু কিছু জিনিস এমন আছে যা হালাল কি হারাম তা স্পষ্ট নয়। রাসূল (সা) সেই জিনিসটিকে যে কোন একটি হুকুমের অধীন করে দেন। যেমন, যে সকল হিংস্র জন্তু দাত দিয়ে এবং যে সকল পাখি পায়ের পাঞ্জা দিয়ে শিকার করে সেই সকল পশু-পাখির ৯৭. জামি‘উ বায়ান আল-‘ইলম-২/১৯১ ৯৮. প্রাগুক্ত গবেষণাপত্র সংকলন-দুই % ৬২ www.pathagar.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।