সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “রাশাদ খলীফা সুন্নাহ্র অস্বীকৃতিমূলক ও সুন্নাহ্র কোন প্রয়োজন নেই বলে যে মন্তব্য করেছেন তা কুফরী এবং ইসলাম পরিত্যাগমূলক কথা ৷ কারণ, যে সুন্নাহ অস্বীকার করে সে কিতাব অস্বীকার করে। আর যে এ দুটি জিনিস অথবা এর যে কোন একটি অস্বীকার করে সে ইজমা'র ভিত্তিতে কাফির । তার সঙ্গে এবং তার মত অন্যদের সঙ্গে পারস্পরিক কোন রকম কাজ-কর্ম বৈধ নয় । প্রতিটি উপলক্ষে তাকে পরিহার করা, তার এই ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করা, তার কুফরী ও পথভ্রষ্টতার কথা প্রচার করা ওয়াজিব। এ কাজ ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তাওবা করে এবং পত্র-পত্রিকায় তাওবার ঘোষণা দেয় । কারণ মহান আল্লাহ বলেন : নিশ্চয় আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ নাযিল করেছি, মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে লা‘নাত দেন এবং অভিশাপকারীগণও তাদেরকে অভিশাপ দেয় । কিন্তু যারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, এরা তারাই যাদের তাওবা আমি কবুল করেছি । আমি অতিশয় তাওবা কবুলকারী, পরম দয়ালু ।” তিনি আরো বলেন : ‘সকল জ্ঞানী ব্যক্তির একথা জানা যে, ইসলামের মৌলিক ভিত্তিসমূহের দ্বিতীয় মূল ভিত্তি হলো সুন্নাহ । কিতাবুল্লাহর পরে ইসলামে সুন্নাহর স্থান দ্বিতীয় । সকল জ্ঞানী ব্যক্তির ইজমা' হয়েছে যে, কিতাবুল্লাহর পরে সুন্নাহই হলো নির্ভরযোগ্য ভিত্তি এবং সমগ্র উম্মাতের উপর তা স্বতন্ত্র হুজ্জাত বা দলীল । কেউ যদি অস্বীকার বা প্রত্যাখ্যান করে অথবা উপেক্ষা করা সমীচীন মনে করে এবং কেবল কুরআনকেই যথেষ্টভাবে তাহলে সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হবে এবং এটা তার বড় ধরনের কুফরী কাজ হবে। সে তার এই কথার জন্য ইসলাম পরিত্যাগকারীদের মধ্যে গণ্য হবে। কারণ, সে তার এই কথা ও এই বিশ্বাসের দ্বারা আল্লাহ ও তার রাসূলকেই মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তারা যে নির্দেশ দিয়েছেন তা মানতে অস্বীকার করে। সে অস্বীকার করে একটা বিশাল মূল ভিত্তিকে যার দিকে প্রত্যাবর্তন ও যার উপর নির্ভর করা এবং আকড়ে ধরা আল্লাহ ফারয করেছেন। সে মুসলিম উন্মাহর ‘আলিমদের ইজমা‘কেও মানতে অস্বীকার করে।”৪ ইমাম আশ-শাফি‘ঈর (রহ) একটি মন্তব্যের উদ্ধৃতি দিয়ে এ প্রসঙ্গের আলোচনা শেষ করতে চাই । তিনি বলেন : ৫ ৯৪. শুবহাত আল-কুরআনিয়্যান-১/২৩ ৯৫. ই‘লাম আল-মুওয়াক্কি‘ঈন-১/১৪ গবেষণাপত্র সংকলন-দুই *% ৬০ www.pathagar.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।