সুন্নাতু রাসূলিল্লাহ (সা) একবার ইবন ‘উমার (রা) বললেন : রাসূল (সা) বলেছেন : তোমরা রাতে মহিলাদের মাসজিদে যাওয়ার অনুমতি দেবে। একথা শুনে তার ওয়াকিদ নামের এক ছেলে বললেন : তাহলে তারা তো এটা বিপর্যয় সৃষ্টির সুযোগ হিসেবে গ্রহণ করবে । ছেলের মুখে এমন কথা শুনে ইবন ‘উমার (রা) তার বুকে আঘাত করে বলেন : আমি রাসূলুল্লাহর কথা বলছি, আর তুমি “না” করছো? একবার ‘ইমরান ইবন হুসাইন (রা) শাফা‘আত (সুপারিশ) বিষয়ে আলোচনা করলেন। এক ব্যক্তি বললো : ওহে আবূ নাজীদ! আপনারা এমন সব হাদীছ আমাদের নিকট বর্ণনা করেন যার কোন ভিত্তি আমরা কুরআনে খুঁজে পাই না। ইমরান খুব রেগে গেলেন এবং লোকটিকে বললেন : তুমি কি কুরআন পড়েছে? বললো : হা, পড়েছি ৷ বললেন : তাতে, কি ইশার নামায চার রাক‘আত, মাগরিব তিন রাক‘আত, ফজর দু’রাক‘'আত ও আসর চার রাক‘আত পড়ার কথা পেয়েছো? বললো : না । ‘ইমরান প্রশ্ব করলেন : তাহলে এগুলো কোথায় পেলে? তোমরা কি এসব কিছু আমাদের নিকট থেকে, আর আমরা রাসূলুল্লাহর নিকট থেকে গ্রহণ করিনি? তোমরা কি কুরআনে কোথাও পেয়েছো যে, চল্লিশটি ছাগলে একটি ছাগল, এতগুলো উটে এতটি উট এবং এত পরিমাণ দিরহামে এত দিরহাম যাকাত দিতে হবে? বললো : না। তাহলে এ বিষয়গুলো কার নিকট থেকে পেয়েছো? তোমরা কি আমাদের নিকট থেকে এবং আমরা রাসূলুল্লাহর নিকট থেকে পাইনি? তোমরা আল্লাহকে তার কিতাবে একথা বলতে শোননি : Ke cH EPEC Fe PO EEE FE CSE EE “রাসূল তোমাদেরকে যা দান করেছেন তা গ্রহণ কর এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক ।” অবশেষে ‘ইমরান বলেন : আমরা রাসূলুল্লাহর (সা) নিকট থেকে বহু কিছু গ্রহণ করেছি যার জ্ঞান তোমাদের নেই ৷১৮ আইউব আস-সিখতিয়ানী থেকে বর্ণিত ৷ এক ব্যক্তি প্রখ্যাত তাবি‘ঈ মুতাররিফ ইবন ‘আবদিল্পাহ ইবন আস-শিখ্খীরকে বললো : আপনারা আমাদের নিকট কুরআন ছাড়া আর কিছু বর্ণনা করবেন না । মুতাররিফ তাকে বললেন : আল্লাহর কসম! আমরা কুরআনের বিকল্প কিছু চাই না। তবে আমরা আমাদের চেয়ে কুরআন বিষয়ে বেশি জ্ঞানী যিনি তাকে চাই । অর্থাৎ তার কথাই তোমাদের নিকট উপস্থাপন করতে চাই ।৮৯ ৮৮. জামি‘উ বায়ান আল-‘ইল্ম-২/১১৯; আল-মুসতাদরাক-১/১০৯; মিফতাহ আল-জার্বাহ-১১ ৮৯. জামি‘উ বায়ান আল-‘“ইলম-২/১১৯৩ গবেষণাপত্র সংকলন-দুই % ৫৭ www.pathagar.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।