সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) নেই । কেবল কুরআনই আমাদের জন্য যথেষ্ট । মূলতঃ এ যুক্তি দ্বারা তারা সুন্নাহ অস্বীকার অথবা সুন্নাহর প্রয়োজনীয়তা অস্বীকার করে। জবাব : আল্লাহ রাব্বুল ‘আলামীন বলেন :*? “এবং (হে নবী)! এই যিক্র তোমার উপর নাযিল করেছি, যেন তুমি লোকদের সামনে সেই শিক্ষাধারার ব্যাখ্যা-বিশ্রেষণ করতে পার যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে।” উপরোক্ত আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে, মহানবীর (সা) উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে, কুরআন মাজীদে আল্লাহ তা'আলা যে হুকুম-আহকাম ও পথ নির্দেশ দিয়েছেন, তিনি তার ব্যাখ্যা-বিশ্লেষণ দান করবেন। আর কোন কিতাবের ব্যাখ্যা-বিশ্লেষণ শুধুমাত্র সেই কিতাবের মূল পাঠ পড়ে শুনিয়ে দিলেই হয়ে যায় না, বরং ব্যাখ্যা দানকারী তার মূল পাঠের অধিক কিছু বলে থাকেন, যাতে শ্রোতা কিতাবের অর্থ পূর্ণর্ূপে বুঝতে পারে। আর কিতাবের কোন বক্তব্য যদি কোন ব্যবহারিক বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে ভাষ্যকার ব্যবহারিক প্রদর্শনী করে বলে দেন যে, গ্রন্থকারের উদ্দেশ্য এভাবে কাজ করা । তা না হলে কিতাবের বিষয়বস্তুর তাৎপর্য ও দাবী সম্পর্কে জিজ্ঞাসাকারীকে কিতাবের মূল পাঠ শুনিয়ে দেয়াটা মকতবের কোন শিশুর নিকটও ব্যাখ্যা ও ভাষ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে না। এই আয়াতের আলোকে মহানবী (সা) কুরআনের ভাষ্যকার কি ব্যক্তিগতভাবে ছিলেন, না আল্লাহ তা'আলা তাকে ভাষ্যকার নিয়োগ করেছিলেন? এখানে তো আল্লাহ তা'আলা তার রাসূলের উপর কিতাব নাযিল করার উদ্দেশ্যই বর্ণনা করেছেন যে, রাসূল (সা) নিজের কথা ও কাজের মাধ্যমে কিতাবের তাৎপর্য তুলে ধরবেন । অতঃপর কিভাবে এটা সম্ভব যে, কুরআনের ভাষ্যকার হিসেবে তার পদমর্যাদাকে রিসালাতের পদমর্যাদা থেকে পৃথক সাব্যস্ত করা হবে এবং তার পৌছে দেয়া কুরআনকে গ্রহণ করে তাঁর প্রদত্ত ব্যাখ্যা-বিশ্লেষণ খহণে অস্বীকৃতি জানানো হবে? এই অস্বীকৃতি কি সরাসরি রিসালাতের অস্বীকৃতির নামান্তর নয়?”* ইমাম আল-কুরতুবী (রহ)- ০/5] ২ (৮,৭ ১ - আয়াতটির ব্যাখ্যা করেছেন এভাবে :২ A ৮০. প্রাগুক্ত-৪৪8 ৮১. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-৬৮ ৮২. আল-জামি‘ লি আহকাম আল-কুরআন-৬/৪২০ গবেষণাপত্র সংকলন-দুই *% ৫৩ www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।