সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা আস-সুন্নাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় । কেননা আস্-সুন্নাহ আলকুরআনেরই ব্যাখ্যা-বিশ্লেষণ, আলকুরআনের সংক্ষিপ্ত মৌল নির্দেশনাগুলোর বিস্তারিত প্রায়োগিক রূপ । আলকুরআন ওয়াহী মাতলু । আর আস্-সুন্নাহ ওয়াহী গাইর মাতলু ৷ প্রথম প্রকার ওয়াহীর ভাব ও ভাষা আল্লাহ রাববুল ‘আলামীন কর্তৃক নাযিলকৃত । আর দ্বিতীয় প্রকার ওয়াহীর ভাব আল্লাহ রাব্বুল (সা) ৷ বিভিন্ন যুগে একশ্রেণীর তাত্বিক আস্্‌-সুন্নাহর গুরুত্ব ও বিশুদ্ধতা নিয়ে নানা প্রকারের সংশয় সৃষ্টি করে মুসলিম উম্মাহর দারুণ ক্ষতি করেছে। বর্তমানেও পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের তাত্িকগণ একই ভূমিকা পালন করে চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামিক সেন্টারের একটি “বিশেষ অধ্যয়ন অধিবেশনে” (Special Study Session) “সুন্নাত রাসূলিল্লাহ (সা)” বিষয়টি আলোচিত হয়। অধিবেশনে ড. মুহাম্মাদ আবদুল মাবুদ একটি দীর্ঘ গবেষণাপত্র উপস্থাপন করেন। এর ওপর জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ । বাংলাদেশ ইসলামিক সেন্টার “গবেষণাপত্র সংকলন-২” নামে লেখাটি প্রকাশ করছে । চিন্তার বিভ্রান্তি নিরসনে এবং স্বচ্ছ ও সঠিক চিন্তার বিকাশ সাধনে গবেষণাপত্রটি বড়ো রকমের অবদান রাখতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস । আল্লাহ আমাদের সহায় হোন! এ কে এম নাজির আহমদ www.pathagar.com

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।