সুন্নাতু রাসুূলিল্লাহ (সা) LEY J SIG UL S be AOL EC He] “মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং নবীগণের শেষ ৷” এদিক থেকে কুরআন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) পথ নির্দেশের মধ্যে কোন পার্থক্য নেই । যদি সাময়িক ও সীমিত হয় তবে উভয়ই হবে, যদি বিশ্বজনীন ও চিরস্থায়ী হয় তবে উভয়ই হবে। আমরা সবাই জানি ৬১০ খ্রীষ্টাব্দে কুরআন নাযিল শুরু হয় এবং ৬৩২ খ্রীস্টাব্দে তার নাযিলের ধারাবাহিকতা শেষ হয়। আমরা আরো জানি যে, এই কুরআনের সম্বোধনকৃত লোক ছিল তৎকালীন আরব জাতি এবং তাদের অবস্থা সামনে রেখে তাতে পথ নির্দেশ দান করা হয়েছে । প্রশব হচ্ছে, আমরা কিসের ভিত্তিতে এই পথ নির্দেশকে সর্বকালের জন্য এবং আগত-অনাগত গোটা মানব জাতির জন্য হিদায়াতের উৎস বলে স্বীকৃতি দেই? এই প্রশ্নের যে উত্তর হতে পারে, নিমোক্ত প্রশ্রেরও ঠিক একই উত্তর হবে যে, এক ব্যক্তির নবুওয়াতী জীবন যা সপ্তম শতকে মাত্র ২৩টি বছর পর্যন্ত অব্যাহত ছিল তার অভিজ্ঞতা সর্বকালের জন্য এবং গোটা মানব জাতির জন্য কিভাবে পথ নির্দেশের মাধ্যম হতে পারে? যারা কেবল কুরআনের সর্বকালীন ও বিশ্বজনীন হওয়ার প্রবক্তা, তারা আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূলের মধ্যে কিসের ভিত্তিতে পার্থক্য করে? কোন্ যুক্তিতে তারা কুরআনের পথ নির্দেশ সাধারণ বা ব্যাপক এবং রাসুলের পথ নির্দেশ সীমিত ও নিদিষ্ট বলেঃ রাসূলে কারীম (সা) তার জীবদ্দশায় তার থেকে দূরে অবস্থানকারী মুসলিমকে বিশেষতঃ মু‘আয ইবন জাবালকে (রা) ইয়ামানে পাঠানোর সময় তার থেকে দূরে অবস্থানকালে সুন্নাহ অনুসরণের নির্দেশ দেন। ইবনুল কায়্যিম আল-জাওযী (রই) ঘটনাটি বর্ণনা করেছেন এভাবে :৭২ Lal els te df Le Hl Js) of 2 x Sb JO Sela Loar leis AS: JU cal dl Lin ৭১. সূরা আল-আহ্যাব-৪ ৭২. ই‘লাম আল-মুওয়াককি‘ঈন-১/১৬২; আল-আমিদী, আল-ইহকাম ফী উসূল আল- আহকাম-২/৭৭৩ গবেষণাপত্র সংকলন-দুই 4 ৪৭ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।