সুন্নাতু রাসূলিল্লাহ (সা) যে সকল আয়াত দ্বারা রাসূলুল্লাহর (সা) আনুগত্য-অনুসরণ ওয়াজিব প্রমাণিত হয়, তা তার জীবনকালকে সীমিত করে না । তেমনিভাবে কেবল সাহাবায়ে কিরামের (সা) সাথে বিশেষভাবে সম্পৃক্তও বুঝা যায় না, বরং পরবর্তী কালের মুসলিমদেরও সন্নিবেশ করে। কারণ, আনুগত্য ওয়াজিব হওয়ার যে মৌল কারণ তা সর্বকালের মানুষকে সন্নিবেশ করে। আর তা হলো, সব যুগের মুসলিমই হলো এমন রাসূলের যে কারণে তার আনুগত্য করতে হবে তা তার জীবন কালের মত ওফাতের পরেও বিদ্যমান । যেহেতু তার কথা, কাজ ও আদেশ-নিষেধ এসেছে একজন নিষ্পাপ বিধানদাতা থেকে, যার আনুগত্য করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুতরাং তার জীবনকাল ও ওফাতের পরের কালের মধ্যে কোন পার্থক্য হবেনা । কুরআন মাজীদ সাক্ষী যে, তা (কুরআন) স্বয়ং একটি বিশেষ যুগে একটি বিশেষ জাতিকে সম্বোধন করা সত্বেও যেমন একটি বিশ্বজনীন ও চিরস্থায়ী নির্দেশনামা, দায়িত্ব আঞ্জাম দেয়া সত্বেও গোটা মানব জাতির জন্য আজ পর্যন্ত এবং অনাগত কাল পৰ্যন্ত পথপ্রদর্শক । যেভাবে কুরআন সম্পর্কে বলা হয়েছে :১৮ ee Ode o2- of 2 lozo Ll se oF .“ 30 MY oll ln Ee) ৩৩ “এই কুরআন আমার নিকট ওহী করা হয়েছে- যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের নিকট তা পৌছে তাদেরকে সতর্ক করতে পারি” ঠিক তদ্বপভাবে কুরআনের বাহক রাসূল (সা) সম্পর্কেও বলা হয়েছে : ৯ k 2-02 Gea PSA aD Js) el ll eb “(হে মুহাম্মাদ) বল, হে মানুষ! আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল ।” 0 VAS lil Bk YL YGLS “আমরা তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি ।” ৬৮. সূরা আল-আন'‘আম-১৯ ৬৯. সুরা আল-আ'রাফ-৫৮ ৭০. সূরা আন-নিসা’-২৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৪৬ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।