সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সাহাবায়ে কিরাম (রা) কেবল পরকালীন বিষয়ের আদেশ-নিষেধ যথাযথভাবে মানতেন তাই নয়, বরং পার্থিব বিষয়েও তার আদেশ একই রকম মানতেন। যেমন ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত হয়েছে। এক জুমআর দিনে তিনি মাসজিদে আসলেন । তিনি যখন দরজায়, দেখলেন রাসূল (সা) খুতবা দিচ্ছেন। তার কানে ভেসে এলো রাসূলুল্লাহর (সা) আদেশ (1,4২!) -‘তোমরা সকলে বসে পড়’ এ আদেশ কানে যেতেই তিনি মাসজিদের দরজায় বসে পড়েন । তার এ অবস্থা রাসূলুল্লাহর (সা) দৃষ্টিতে পড়ে । তিনি ডাক দেন : Jus 4 < 1c LJ - ‘আবদুল্লাহ ইবন মাস‘উদ! চলে এসো ৷? রাসূলে কারীমের (সা) জীবদ্দশায় সাহাবায়ে কিরাম (রা) এমনই ছিলেন। তার সকল কথা, কাজ ও নিরব সমর্থনকে শর'ঈ বিধান বলে মানতেন, এ ব্যাপারে কারো দ্বিমত ছিল না । তাদের কেউই কুরআনের নির্দেশের বিরুদ্ধাচরণকে সঙ্গত মনে করতেন না । সাহাবায়ে কিরাম (রা) কোন ব্যাপারে রাসূলুল্লাহর (সা) সাথে দ্বিমত পোষণ করতেন না । তবে পার্থিব কোন বিষয়ে রাসূলের (সা) স্বীয় চিন্তাপ্রসূত কোন কথা বা কাজ হলে তারা মত পার্থক্য করতেন । যেমন, বদর যুদ্ধের সময় আল-হুবাব ইবন আল-মুনযির (রা) শিবির স্থাপনের স্থান নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন। তেমনিভাবে কোন দীনী বিষয়ে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসার পূর্বে রাসূলে কারীমের (সা) চিন্তা-অনুধ্যানপ্রসূত সিদ্ধান্তের ক্ষেত্রেও তারা দ্বিমত পোষণ করতেন। যেমন করেছিলেন ‘উমার (রা) বদর যুদ্ধে বন্দীদের ও হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে । আর সাহাবায়ে কিরাম যদি বুঝতে পারতেন, কোন কাজ রাসূলে কারীমের (সা) সাথে বিশেষভাবে সম্পৃক্ত তাহলে তারা তা অনুসরণ করতেন না । অথবা তারা যদি বুঝতেন রাসূলের (সা) কোন আদেশ করা বানা করা এচ্ছিক ব্যাপার তাহলে তাদের অনেকে তা অনুসরণ করতেন না । উপরোক্ত ক্ষেত্রগুলো ছাড়া সাহাবায়ে কিরাম (রা) রাসূলে কারীমের পূর্ণ আনুগত্য ও অনুসরণ করতেন । রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর তার আনুগত্য ও অনুসরণ ওয়াজিব রাসূলে কারীমের (সা) জীবদ্দশায় কুরআনের নির্দেশক্রমে সাহাবায়ে কিরামের (রা) উপর তার ইত্তেবা' ও অনুসরণ যেমন ওয়াজিব ঠিক তেমনিভাবে তার ওফাতের পর মুসলিমদের উপর তার সুন্নাহর অনুসরণও ওয়াজিব । সাধারণভাবে ৬৭. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৫৪ গবেষণাপত্র সংকলন-দুই 4% 8৪৫ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।