সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) - “আমি রাসূলুল্লাহর (সা) সমকক্ষ নই । আল্লাহ তার রাসূলের জন্য যা ইচ্ছা হালাল করতে পারেন” কথাটি রাসূলুল্লাহর (সা) কানে গেল । তিনি অসন্তুষ্ট হলেন এবং বললেন : - 8494 pale Ll ASUS! “আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তার বিধি- বিধানের সীমা-সরহদসমূহও তোমাদের চেয়ে বেশি জানি” তেমনি তিনি যখন সাহাবায়ে কিরামকে হুদাইবিয়ার সন্ধির সময় মাথা ন্যাড়া করতে ও ইহরাম ভেঙ্গে ফেলতে নির্দেশ দেন, কিন্তু তারা তা করলেন না তখন তিনি ভীষণ অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি নিজেই যখন দ্রুত ইহরাম ভেঙ্গে ফেলেন তখন সাহাবায়ে কিরাম (রা)ও দ্রুত তাকে অনুসরণ করে হালাল হয়ে যান। একথাও জানা যায় যে, সাহাবায়ে কিরাম (রা) রাসূলকে (সা) যা করতে দেখতেন তাই করতেন, যা বর্জন করতে দেখতেন, বর্জন করতেন রাসূলুল্লাহর (সা) এই করা বা না করার কারণ বা উদ্দেশ্য ও লক্ষ্য কি তা জানা প্রয়োজন মনে করতেন না। ইমাম আল-বুখারী (রহ) হযরত ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) একটি সোনার আংটি ধারণ করেন, তা দেখে লোকেরাও সোনার আংটি ধারণ করে। অতঃপর তিনি তা খুলে ফেলে বলেন: ‘আমি আর কখনো এটি পরবো না ।' লোকেরাও তাদের আংটি খুলে ফেলে। কাজী ‘আয়াদ তার (॥6./1) গ্রন্থে আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : রাসূলুল্লাহ (সা) সাহাবীদের সংগে ছালাত আদায় করছিলেন। হঠাৎ সে অবস্থায় জুতো খুলে বাম পাশে রেখে দেন। তা দেখে সাহাবীগণও তাদের জুতো খুলে ফেলেন ছালাত শেষ করে রাসূল (সা) বলেন : তোমরা জুতো খুললে কেন? তারা বললেন : আমরা আপনাকে জুতো খুলতে দেখেছি তাই আমরাও খুলেছি। তিনি বললেন : জিবরীল আমাকে অবহিত করেন যে, আমার জুতো জোড়ায় নাপাকি আছে ।৫ ইবন সা‘দ তার তাবাকাতে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (সা) মুসলিমদের সংগে যুহরের ছালাত দু’'রাক*‘আত আদায় করেন। তারপর তাকে আল-মাসজিদুল হারামের দিকে মুখ করার নির্দেশ দান করা হয়। তিনি সে দিকে ঘুরে দাড়ান এবং মুসলিমদের সকলে তার সাথে ঘুরে যান ।** ৬৫. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৫৪ ৬৬. ইবন সা‘দ, আত-তাবাকাত-২/৭ গবেষণাপত্র সংকলন-দুই 4% 88 www.pathagar.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।