সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) পথ চিহ্রিত করেছেন, জীবনের সমস্যার সমাধান পেশ করেছেন এবং যার আলোকে কাজ করে তিনি নৈতিকতা ও আধ্যাত্মিকতা, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি এবং আইন ও রাজনীতির জগতে মহান বিপ্লব সাধন করেছেন- এই নূর বলতে স্পষ্টতই সেই সব শক্তিকেই বুঝায় । এটা কারে ব্যক্তিগত কাজ ছিল না যে, সে আল্লাহর কিতাব পাঠ করে নিজের বুঝ অনুযায়ী চেষ্টা-সাধনা করে থাকবে । বরং এটা ছিল আল্লাহ তা'আলার সেই মহান প্রতিনিধির কাজ যিনি কিতাব লাভের সাথে সাথে সরাসরি আল্লাহর নিকট থেকে জ্ঞান ও বিচক্ষণতার নূরও লাভ করেছিলেন। উপরোক্ত আলোচনার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে, কুরআন মাজীদ যখন আমাদেরকে অন্যসব জিনিস ত্যাগ করে শুধুমাত্র 4] 0551 5 (আল্লাহ যা নাযিল করেছেন)-এর অনুসরণের নির্দেশ দেয় তখন এর অর্থ কেবলমাত্র কুরআনেরই অনুসরণ বুঝায় না, বরং সেই নূর, হিকমাহ ও মীযানেরও অনুসরণ করা বুঝায় যা কুরআনের সাথে মহানবীর (সা) জীবনাচার, নৈতিকতা, কাজ ও কর্মের মধ্যেই বিকশিত হয়েছিল। আর কুরআন মাজীদে যেখানে ‘নাযিল করা’-র সাথে ‘কিতাব’ অথবা ‘যিক্র’ অথবা ‘কুরআন’ ইত্যাদি শব্দ এসেছে কেবলমাত্র সেখানে 4{]| 9551 2 (আল্লাহ যা নাযিল করেছেন)-এর দ্বারা কুরআন মাজীদ বুঝানো হয়েছে 88 রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায় তার আনুগত্যের অপরিহার্যতা রাসূলুল্লাহর (সা) জীবনকালে সাহাবায়ে কিরাম তার নিকট থেকে প্রাপ্ত আল- কুরআনের মাধ্যমে শরী‘আতের বিধি-বিধান লাভ করতেন। অনেক সময় কুরআনের আয়াত নাযিল হতো সংক্ষিপ্ত ও সাধারণভাবে । যেমন ছালাতের বিষয়টি । কুরআনে এ সম্পর্কিত হুকুম ছিল সংক্ষিপ্ত । রাক্‌‘আতের সংখ্যা, অবস্থা, সময় ইত্যাদি বিষয়ে কোন ব্যাখ্যা ছিল না। তেমনি যাকাতের হুকুমও ছিল সাধারণভাবে । কি পরিমাণ অর্থে যাকাত ফরয হবে তার কোন ব্যাখ্যা ছিল না, ছিল না অন্যান্য শর্তের কথা । এ ধরনের বহু হুকুম এমন ছিল যার ব্যাখ্যা-বিশ্লরেষণ ছাড়া তার উপর আমল করা সম্ভব ছিল না। এ কারণে সাহাবায়ে কিরামকে (রা) অবশ্যই রাসূলুল্লাহর (সা) শরণাপন্ন হতে হয়েছে। তেমনিভাবে এমন বহু ঘটনা ও প্রেক্ষাপট ছিল কুরআন সে বিষয়ে কিছু বলেনি। সে বিষয়ে বিধান জানার জন্য 88. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-১১৭-১২০ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৩৪ www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।