সুন্নাতু রাসূলিল্লাহ (সা) নেতৃত্ব ও পথ নিদেশের দায়িত্ব পালন করতেন তা শুধুমাত্র তার স্বাধীন ও ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং তাও আল্লাহ তা'আলা তার উপর নাযিল করেন। অনন্তর তা এমন কোন জিনিস ছিল যা স্বয়ং তিনিই ব্যবহার করতেন না, বরং লোকদের শিক্ষা দিতেন । তবে এই শেখানোর কাজ কথার আকারেও হতে পারে কিংবা বাস্তব কর্মের আকারেও হতে পারে। তাই উম্মাহ মহানবীর (সা) মাধ্যমে আল্লাহ তা'আলার নাযিলকৃত দুটি জিনিস লাভ করেছিল; একটি কিতাব এবং দ্বিতীয়টি হিকমাহ (কর্মকৌশল)। আর এই হিকমাহ্ তারা লাভ করেছে তার বাণীসমূহের আকারেও এবং কার্যাবলীর আকারেও । কুরআন মাজীদে আরো একটি জিনিসের কথা উল্লেখ করেছে যা আল্লাহ রাববুল ‘আলামীন কিতাবের সাথে নাযিল করেছেন: 1 CEE OF J ie USA sal oll ‘আল্লাহ-ই নাযিল করেছেন সত্যসহ কিতাব ও মীযান (তুলাদণ্ড) ৷' MEE CLC alt nl tol ‘নিশ্চয় আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদিসহ প্রেরণ করেছি এবং তাদের সংগে কিতাব ও মীযান (তুলাদণ্ড) দিয়েছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে!” এই মীযান (তুলাদণ্ড) যা কিতাবের সাথে নাযিল করা হয়েছে তা সুস্পষ্টভাবেই দাড়িপাল্লা নয়, বরং এর দ্বারা এমন কোন জিনিস বুঝানো হয়েছে যা আল্লাহ তাআলার হিদায়াত অনুযায়ী মানবীয় জীবনে ভারসাম্য প্রতিষ্ঠা করে, তার বিকৃতিকে পরিশুদ্ধ করে দেয় এবং বাড়াবাড়ি ও প্রান্তিকতা দূরীভূত করে মানব চরিত, আচার-আচরণ ও আদান-প্রদানকে ন্যায়ের উপর প্রতিষ্ঠা করে। কিতাবের সাথে এই জিনিস নবী-রাসূলগণের উপর নাযিল করার পরিষ্কার অর্থ এই যে, আল্লাহ তা'আলা নবীগণকে বিশেষভাবে নিজের পক্ষ থেকে পথ প্রদর্শনের এমন যোগ্যতা দান করেছিলেন যার সাহায্যে তারা আল্লাহর কিতাবের লক্ষ্য অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়ানুগ ব্যবস্থা কায়েম করেছেন। এই কাজ তাদের ৩৯. সূরা আশ-শু'আরা’-১৭ 8৪০. সূরা আল-হাদীদ-২৫ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৩২ www.pathagar.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।