সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ‘তুমি এ যাবত যে কিবলার অনুসরণ করছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে- আমরা জানতে পারি, কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে যায় ।' মাসজিদুল হারামকে কিবলা বানানোর পূর্বে মুসলিমদের যে কিবলা ছিল তাকে কিবলা বানানোর কোন হুকুম কুরআনে আসেনি । আর এ ঘটনা অনস্বীকার্য যে, ইসলামের প্রারম্তিককালে মহানবী (সা)-ই এই কিবলা নির্ধারণ করেছিলেন এবং প্রায় চৌদ্দ বছর যাবত সেদিকে মুখ করে মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম ছালাত আদায় করতে থাকেন। চৌদ্দ বছর পর আল্লাহ রাব্বুল ‘আলামীন সূরা আল বাকারার এই আয়াতে মহানবী (সা)-এর উপরোক্ত কাজের সত্যায়ন করেন এবং এই ঘোষণা দেন যে, এই কিবলা আমাদের নির্ধারিত ছিল এবং আমরা আমাদের রাসূলের (সা) মাধ্যমে তা এজন্য নির্দিষ্ট করেছিলাম যে, আমরা দেখতে চাচ্ছিলাম কে রাসূলের আনুগত্য করে, আর কে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। রাসূলুল্লাহর (সা) উপর কুরআন ছাড়াও যে ওহীর মাধ্যমে হুকুম-আহকাম নাযিল হতো, এটা একদিকে তার স্পষ্ট প্রমাণ এবং অপর দিকে এই আয়াত সন্পূর্ণ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে, মুসলিমগণ, রাসূলুল্লাহর (সা) সেই সব হুকুম মানতেও আদিষ্ট যা কুরআন মাজীদে উল্লেখ নেই । এমনকি আল্লাহ তা'আলার নিকট রিসালাতের প্রতি মুসলিমদের ঈমানের পরীক্ষাও এভাবে হয়ে থাকে যে, রাসূলুল্লাহর মাধ্যমে যে নির্দেশ দেওয়া হয় তা তারা মান্য করে কিনা । রাসূলুল্লাহ (সা) মদীনায় স্বপ্ন দেখেন যে, তিনি মক্কায় প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করছেন। তিনি সাহাবায়ে কিরামের নিকট এই স্বপ্নের কথা বলেন এবং চৌদ্দ শো সাহাবী সাথে নিয়ে ‘উমরা আদায়ের জন্য রওয়ানা হয়ে যান । মকন্কার কাফিররা তাকে হুদাইবিয়া নামক স্থানে বাধা দেয় এবং তার ফলশ্রুতিতে হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়। কোন কোন সাহাবীর মনে সংশয় ও অস্থিরতার সৃষ্টি হলে ‘উমার (রা) প্রতিনিধিত্ব করতে গিয়ে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল (সা)! আপনি কি আমাদের অবহিত করেননি যে, আমরা মক্কায় প্রবেশ করবো এবং তাওয়াফ করবো? তিনি বলেন : “আমি কি বলেছিলাম এই সফরেই তা হবে”? এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন :** at GG CS i Ge i ২৯. সূরা আল-ফাত্হ-২৭ গবেষণাপত্র সংকলন-দুই 4% ২৬ www.pathagar.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।