সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) জীবন এবং তীর মু‘জিযাপূর্ণ কার্যাবলী আমাদের এই নিশ্চয়তা দেয় না যে, এটাও আল্লাহর পথ নির্দেশেরই ফল? কুরআনে বিধৃত ওহীর প্রকার অনেকে মনে করেন, যদি ধরে নেয়া হয় যে, মহানবী (সা) যা কিছু করতেন বা বলতেন ওহীর আলোকে করতেন- তাহলে এর অর্থ এই দাড়ায় যে, আল্লাহ্‌ তা'আলা নিজের পক্ষ থেকে যে ওহী প্রেরণ করতেন তার উপর (নাউযুবিল্লাহ) আশ্বস্ত না হতে পারায় আরেক প্রকারের ওহী নাযিল শুরু হয়। শেষ পর্যন্ত এই দুই ধরনের ওহী কেনঃ পূর্বকালে আগত নবীগণের উপর যে ওহী নাযিল হতো তাতে কুরআন নাযিল হওয়ার ইংগিত থাকতো, অতএব যে দ্বিতীয় প্রকার ওহী নাযিল হওয়ার কথা বলা হয়- কুরআন মাজীদে তার প্রতি ইংগিত করাটা কি আল্লাহর জন্য খুব কঠিন ব্যাপার ছিল, যিনি সবকিছুর উপর শক্তিমান । কুরআনে তো এমন কোন জিনিস আমাদের নজরে পড়ে না। এর জবাবে আমরা বলতে পারি যে, মনোযোগ সহকারে কুরআন মাজীদ অধ্যয়ন করলে দেখা যায়, এই কিতাবে কেবল দৃই প্রকার নয়, বরং আরো কয়েক প্রকার ওহীর কথা উল্লেখ রয়েছে- যার মধ্যে শুধুমাত্র এক প্রকার ওহী কুরআন মাজীদে সংকলন করা হয়েছে। আল্লাহ বলেন :*২৫ Us lo a Hf ES Ll Sf a bl > fb le < el “SL CE EF Ls “কোন মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ব্যতিরেকে, অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে, অথবা এমন বার্তাবাহক প্রেরণ ব্যতিরেকে, যে তার অনুমতিক্ৰমে তিনি যা চান তা ব্যক্ত করেন। তিনি সমুন্নত, প্রজ্ঞাময় ।” উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলার পক্ষ থেকে কোন মানুষের উপর নির্দেশনামা এবং হিদায়াত নাযিল হওয়ার তিনটি পদ্থার কথা বলা হয়েছে। সরাসরি ওহী (ইলকা ও ইলহাম), অথবা পর্দার অন্তরাল থেকে কথোপকথন, অথবা আল্লাহর ২৫. সূরা আশ-শূরা-৫১ গবেষণাপত্র সংকলন-দুই % ২৪ www.pathagar.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।