সুন্নাতু রাসূলিল্লাহ (সা) বিষয়কে হাদীছ এবং অন্যদের সম্পর্কিত বিষয়কে খাবর বলা হয়। সে কারণে ইতিহাস ও এ জাতীয় বিষয় চর্চাকারীকে বলা হয় “ইখবারী” এবং সুন্নাতে নববী (সা) চর্চাকারীকে বলা হয় মুহাদ্দিছ । আবার কারো কারো মতে শব্দ দু'টির মধ্যে ডী ১০৩-০২ 9 4 সাধারণ ও বিশেষ সম্পর্ক বিদ্যমান । অর্থাৎ প্রতিটি হাদীছই এক একটি খাবর; কিন্তু প্রতিটি খাবর হাদীছ নয় ।”৫ আছার (১1) : অর্থ চিহ্ন, বস্তুর ধ্বংস চিহ্ন। অনেকে পারিভাষিক অর্থে হাদীছের সমার্থবোধক বলেছেন, আবার কেউ বলেছেন সাহাবা ও তাবি‘ঈন কিরামের (রা) কথা ও কাজকে বলে আছার ।”১ আসলে সুন্নাহ হলো সেই উচ্চতর আইন যা সর্বোচ্চ বিধানদাতার (অর্থাৎ আল্লাহ তা'আলার) মর্জি ও ইচ্ছার প্রতিনিধিত্ব করে। এই বিধান মুহাম্মাদ (সা) থেকে আমাদের নিকট দুইটি মাধ্যমে পৌছেছে। এক. কুরআন, যা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামীনের বিধান ও তার হিদায়াতের সমষ্টি । দুই. মুহাম্মাদ (সা)-এর উসওয়া-ই-হাসান বা অনুসরণীয় উত্তম আদর্শ, অথবা তার সুন্নাহ যা কুরআন মাজীদের উদ্দেশ্যের ব্যাখ্যা-বিশ্রেষণ করে। মুহাম্মাদ (সা) শুধুমাত্র আল্লাহর বাণীবাহকই ছিলেন না যে, তার কিতাব পৌছে দেয়া ব্যতীত আর কোন দায়িত্ব ছিল না, বরং তিনি তার নিয়োগকৃত পথপ্রদর্শক, আইন প্রণেতা ও প্রশিক্ষকও ছিলেন। তার দায়িত্ব ছিল নিজের কথা ও কাজের মাধ্যমে আল্লাহর আইনের ব্যাখ্যা প্রদান করা, তার সঠিক উদ্দেশ্য বুঝিয়ে দেয়া, তার উদ্দেশ্য অনুযায়ী লোকদের প্রশিক্ষণ দেয়া । অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত লোকদের সমন্বয়ে একটি সুসংগঠিত জামা'আতের রূপদান করে সমাজের সংশোধন ও সংস্কারের উদ্দেশ্যে প্রচেষ্টা চালানো । অতঃপর এই সংশোধিত সমাজকে একটি সৎ ও সংশোধনকারী রাষ্ট্রের রূপদান করে দেখিয়ে দেয়া যে, ইসলামের আদর্শ ও নীতিমালার ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সভ্যতা কিভাবে প্রতিষ্ঠিত হয়। মহানবী (সা)-এর এই সমগ্র কাজই হচ্ছে সুন্নাহ যা তিনি তেইশ বছরের নবুওয়াতী জীবনে সম্পন্ন করেছেন। তার এই সুন্নাহ কুরআনের সাথে মিলিত হয়ে সর্বোচ্চ আইন প্রণেতার উচ্চতর আইনের রূপায়ন ও পূর্ণতা বিধান করে। আর ইসলামী পরিভাষায় এই উচ্চতর আইনের নাম শরী‘আত ৷"! ১৫. শারহু নুখবাতিল ফিক্র-১৬ ১৬. তায়সীরু মুসতালাহিল হাদীছ-১৬ ১৭. সাইয়েদ আবুল আ‘লা মওদূদী, সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-৩২ গবেষণাপত্র সংকলন-দুই *% ১৯. www.pathagar.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।