সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ১২. সাহাবায়ে কিরামের সন্তান-সস্ততিদের সম্পর্কে জানা এ বিষয়ে কারো জ্ঞান না থাকলে বহু বর্ণনা তার কাছে সংশয়যুক্ত হয়ে যাবে। প্রথমে জানতে হবে হযরত রাসূলে কারীমের (সা) সন্তানদের সম্পর্কে এবং তাদের মধ্যে কে কে রাসূলুল্লাহ (সা) থেকে হাদীছ বর্ণনা করেছেন তাও জানতে হবে। এভাবে জানতে হবে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের সন্তানদের সম্পর্কে; অতঃপর ক্রমানুসারে তাবি‘ঈন, তার্বি‘-তাবি‘ঈন ও মুসলিমদের ইমামগণের সন্তান- সন্ততিদের সম্পর্কে । হাদীছ শাস্ত্রের সাথে সম্পর্কিত এ একটি অত্যন্ত গুরুতৃবপূর্ণ জ্ঞান। ১৩. ‘ইল্ম আল-জারাহ ওয়াত তা‘দীল সম্পর্কে জানা মুলত এ জ্ঞান দু’প্রকার £ঃ আল-জারাহ বিষয়ক ও আত-তা‘দীল বিষয়ক । এর প্রত্যেকটি স্বতন্ত্র বিদ্যা । কোন রাবী সম্পর্কে জানতে হবে যে ; তিনি ‘আদিল (ন্যায়পরায়ণ), অভিযুক্ত না অপরিচিত? কেননা যে কোন রাবী সম্পর্কে হয়তো তার ‘আদিল হওয়ার কথা জানা যাবে, নয়তো ফাসিক হওয়ার কথা অথবা কোনটাই জানা যাবে না । এটা জানা না গেলে হাদীছটি সহীহ কিনা তা নির্ণয় করাও যাবে না । জারাহ ও তা‘দীলের আবার অনেকগুলো স্তর আছে।২৮০ একজন মুহাদ্দিছের এসব কিছু জানা একান্ত প্রয়োজন । এ বিষয়ে আল-হাকিম বিস্তারিত আলোচনা করেছেন। ১৪. সহীহ ও গায়র সহীহ হাদীছ সম্পর্কে জানা জারাহ ও তা‘দীলের বাইরে এ একটি স্বতন্ত্র বিদ্যা । সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমের মধ্যে আসা সনদ ছাড়া অন্য খুব কম সনদই ক্রটিমুক্ত পাওয়া যায় । আল-হাকিম বলেন $ ২৮2 Hb Se ll hii il Sie Ill use tE ldo edliiS, kil, Aime iA ISLA SGV ia Jia 541 mills oll lo eH ss Sly! 20S eile AEST LS 2 aA ES Lag le fe ২৮০. প্রাৎুক্ত-১৬৮-১৭০ ২৮১. আস-সুন্নাহ ও মাকানাতুহা-১১৭ গবেষণাপত্র সংকলন-দুই 4 ১৯৬ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।