সুন্নাতু রাসূলিল্লাহ (সা) জ্ঞান ও অভিজ্ঞতার পরেও এমন লোকদের বর্ণনা শোনা ও গ্রহণ করা তাদের জন্য দোষ বলে বিবেচিত হবে। তারা তাওবা না করা পর্যন্ত তাদের বর্ণনা গ্রহণ করা যাবে না । আর যারা জাহিল তাদেরও এ বিষয়ে যারা জানে তাদের নিকট প্রশ্র করে জেনে নেয়া উচিত ছিল। এমনই করেছেন আমাদের পূর্বসূরী ন্যায়নিষ্ঠ ইমামগণ ৷ ২৭৫ ২. হাদীছের সনদ সম্পর্কে জানা সনদবিহীন হাদীছের হুজ্জাত হওয়া সম্পর্কে মুসলিম ইমামদের মতপার্থক্যের কারণে এ একটি বড় ধরনের জ্ঞান বলে বিবেচনা করা হয । মুসনাদ (সনদযুক্ত) হলো সেই হাদীছ, যে হাদীছ মুহাদ্দিছ তার শায়খের সূত্রে এমনভাবে বর্ণনা করবেন যে, শ্রোতা তা শুনে বুঝতে পারবে যে, তিনি তার শায়খের মুখ থেকে সত্যিই শুনেছেন। এভাবে শায়খ তার উর্ধ্বতন শায়খ থেকে উপরের দিকে কোন সাহাবী পর্যন্ত এবং তিনি রাসুলুল্লাহ (সা) পর্যন্ত সনদ-সূত্র পৌছিয়ে দেবেন। ৩. মাওকুফ হাদীছ সম্পর্কে জানা এর দৃষ্টান্ত হলো আল-হাকিমের এই বর্ণনাটি । মুগীরা ইবনে শুবা (রা) বলেন $ “রাসূলুল্লাহর (সা) সাহাবীগণ তাদের আঙ্গুলের নখ দ্বারা তার দরজায় টোকা দিতেন।” আল-হাকিম বলেন, এ হাদীছের মধ্যে রাসূলুল্লাহর (সা) প্রসঙ্গ থাকায় যারা এ শাস্ত্রের বিশেষজ্ঞ নন তারা এটাকে একটি মুসনাদ হাদীছ বলে মনে করবেন । অথচ এটা তা নয়। এ একটি মাওকুফ হাদীছ যা তিনি তার সমকালীন সাহাবীদের একটি কাজকে বর্ণনা করেছেন, যাদের একজনও তার সনদে নেই । 8. স্তর অনুযায়ী সাহাবীগণের পরিচয় জানা আল-হাকিমের বর্ণনা অনুযায়ী এদের বারোটি স্তর ৷ প্রথমটি হলো যারা মক্কায় ইসলাম গ্রহণ করেন এবং সর্বশেষটি হলো সেই সকল শিশু-কিশোর যারা মক্কা বিজয় ও বিদায় হজ্জে রাসূলুল্লাহর (সা) দর্শন লাভ করেছেন এবং তাদেরকে সাহাবীদের মধ্যে গণ্য করা হয়েছে। ৫. এসব মুরসাল হাদীছ সম্পর্কে জানা যেগুলোর দলীল হওয়ার ব্যাপারে মতপার্থক্য রয়েছে হাদীছ শান্তের জ্ঞানের এ একটি অত্যন্ত জটিল শাখা । কেবলমাত্র বিশেষজ্ঞরাই এ ব্যাপারে সঠিক নির্দেশনা লাভ করতে পারেন। ২৭৫. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১১৩-১১৪ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৯২ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।