সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) এবং লক্ষ্য ও উদ্দেশ্য হলো গায়র সহীহ হাদীছ থেকে সহীহ হাদীছকে পৃথক করা । ইবন হাজার (রহ) বলেন, এর সবচেয়ে ভালো সংজ্ঞা হলো ৪২৭8 ssl ssid J yaad] scl La “বর্ণনাকারী ও বর্ণিত হাদীছের অবস্থা অবগত হওয়া যায়, এমন কিছু নিয়ম-কানুন জানাকে বলে ‘ইল্‌ম আল-হাদীছ।” ইমাম আবু ‘আবদুল্লাহ আল-হাকিম (রহ) তীর মা‘রিফাতু ‘উলুম আল-হাদীছ' গ্রন্থে এ সংক্রান্ত বায়ান্ন এবং ইমাম আন-নাওয়াবী (রহ) তার ‘আত-তাকবীর' গ্রন্থে পঁয়ষট্টি প্রকার জ্ঞানের আলোচনা করেছেন। এখানে সংক্ষেপে কয়েকটি বিষয়ের প্রতি আলোকপাত করা হলো $ ১. মুহাদ্দিছ-এর সত্যবাদিতা, দৃঢ়তা, ধারণ ক্ষমতা, তার মূলনীতির শুদ্ধতা, তার বয়স, ভ্রমণ, তার অমনোযোগিতা, উদাসীনতা, জ্ঞান ইত্যাদি বিষয়ে জানা। এ সম্পর্কে আল-হাকিম (রহ) বলেন, আমাদের এ কালের হাদীছ শিক্ষার্থীদের যেসব বিষয় একান্ত প্রয়োজন, তার প্রথমটি হলো মুহাদ্দিছ-এর সার্বিক অবস্থা সম্পর্কে জানা । তিনি কি শরী‘আত বর্ণিত তাওহীদে বিশ্বাসী? নবী ও রাসূলগণের প্রতি যেসব ওহী নাযিল হয়েছে এবং তারা যে শরীআত দান করেছেন তিনি নিজে কি তার আনুগত্য ও অনুসরণ করেন? তারপর তার বাহ্যিক অবস্থা সম্পর্কে জানতে হবে। যেমন তিনি কি কোন প্রবৃত্তির অনুসারী এবং সেদিকে মানুষকে আহ্বান জানান? কারণ কোন বিদ‘আতপস্থী তার বিদ'আতের দিকে মানুষকে আহ্বান জানালে তার থেকে কোন হাদীছ লেখা যাবে না এবং তার প্রতি কোন সম্মান প্রদর্শনও করা যাবে না । তাদেরকে বর্জন করার ব্যাপারে মুসলিম উম্মাহর ইমামগণের ইজমা‘ হয়েছে। তারপর তাকে জানতে হবে মুহাদ্দিছের বয়স সম্পর্কে । তিনি যে শায়খের সূত্রে হাদীছ বর্ণনা করছেন সত্যিই যে তার মুখ থেকে শুনেছেন তা নিশ্চিত হওয়ার জন্য । কারণ এমন অনেক শায়খ আছেন যাদের, বয়স হিসেব করে জানা যায়, উর্ধ্বতন যে শায়খের সূত্রে বর্ণনা করছেন তার সাথে তার সাক্ষাৎ হওয়া কোনভাবেই সম্ভব নয়। তারপর দৃষ্টি দিতে হবে তার বর্ণনার মূলনীতির প্রতি । তা কি পুরনো না নুতন? আমাদের এ যুগে এমন একদলের উদ্ভব হয়েছে যারা বাজার থেকে বই কিনে তা দেখে বর্ণনা করে বেড়ায়, আরেক দল আছে যারা তাদের শোনা বর্ণনাসমূহ নিজেদের হাতে গ্রন্থে লিখে রাখে এবং তা থেকে বর্ণনা করে। তাদের মুখ থেকে যারা শোনে, তারা যদি বিষয় বিশেষজ্ঞ না হয় তাহলে তো ক্ষমারযোগ্য । কিন্তু যদি বিষয় বিশেষজ্ঞ হয় তাহলে তাদের ২৭৪.প্রাগ্ত OOO গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৯১ www.pathagar.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।