সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সমালোচকদের এই প্রবণতা, দৃষ্টিভঙ্গি, কঠোরতা ও উদারতার পার্থক্যের কারণে শেষের দিকে অধিকাংশ ‘আলিম এ সিদ্ধান্তে পৌছেছেন যে, বিস্তারিত ব্যাখ্যা না থাকলে কারো কোন সমালোচনা ও অভিযোগ গ্রহণ করা হবে না। তাতে সমালোচকদের অন্যায় ও পক্ষপাতমূলক সমালোচনার হাত থেকে রাবীগণ রক্ষা পাবেন । হাফিজ ইবন কাছির (রহ) বলেন £*৭২ sh ACL AY li Y LEY cic dias Guise Cai poll aia Sia iia Yl Tall lol “দোষ-ক্ৰটির বিস্তারিত ব্যাখ্যা না থাকলে অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কারণ যে যে কারণে একজন মানুষ ফাসিক হয়, সে ক্ষেত্রেও মানুষের মধ্যে মতপার্থক্য আছে। একজন সমালোচক কোন কিছুকে ফাসিকী কাজ বলে মনে করেন এবং তার ভিত্তিতে কাউকে দা‘ঈফ ঘোষণা করেন। আসলে বিষয়টি কিন্তু তেমন নয় অথবা অন্যের নিকট সেটি তেমন কোন ফাসিকী কাজ নয়। এজন্য অভিযোগের কারণ বর্ণনার শর্ত করা হয়েছে ।” চার. ‘উলূম আল-হাদীছ (৩.১১! ॥L-) আমাদের পূর্ববতীকালের মুহাদ্দিছগণের অক্লান্ত চেষ্টা ও সাধনার চতুর্থ ফসল হলো ‘উলুম আল-হাদীছ। অন্যান্য শান্তের ন্যায় সুন্নাহের পঠন-পাঠন, বর্ণনা, সুন্নাহ বিরোধী তৎপরতা প্রতিরোধ, সুন্নাহর মূলনীতি ও উৎসসমূহের অনুসন্ধান, সার্বিকভাবে এর বিশুদ্ধতা নিরূপণ ইত্যাদি এর প্রতিপাদ্য বিষয় ৷ উলূম আল- হাদীছকে ‘উসূল আল-হাদীছ’ও বলা হয়। এক কথায় হাদীছের মুলনীতি শাস্ত্র জ্ঞানকে উসূল আল-হাদীছ বলা হয়। শায়খ ইয্যুদ্দীন (রহ) বলেন ৪*** Gad sia dlp le Se OSI ale “এ এমন কিছু নিয়ম-কানুনের জ্ঞান যার মাধ্যমে সনদ ও মতনের সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া যায়।” এ শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো সনদ ও মতন ২৭২. ইখতিসারু ‘উলুম আল-হাদীছ-১০১ ২৭৩. তাদরীব আর-রাবী-১/৪১ গবেষণাপত্র সংকলন-দুই *% ১৯০ www.pathagar.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।