সুন্নাতু রাসূলিল্লাহ (সা) এই শাস্ত্রের বিশেষজ্ঞ ইমামগণ রাবীগণের সমালোচনার নীতি ও মানদণ্ডের ক্ষেত্রে একই রকম মান ও স্তরের ছিলেন না। অনেকে ছিলেন চরমপন্থী, অনেকে ছিলেন একেবারেই উদারপন্থী, আবার অনেকে ছিলেন মধ্যপন্থী । চরমপস্থাদের মধ্যে ছিলেন £ ইয়াহইয়া ইবন মাঈন, ইয়াহইয়া ইবন সাঈদ আল-কাত্তান, আবু হাতিম আর-রাষী প্রমুখ । ইমাম আত-তিরমিযী, আল-হাকিম, ইবন মাহদী-এঁরা ছিলেন উদারপন্থী। আর মধ্যপন্থারা হলেন ইমাম আহমাদ, ইমাম আল-বুখারী ও ইমাম মুসলিম (রহ) । এ কারণে কোন কোন রাবী সম্পর্কে এ সকল ইমামদের মতপার্থক্য দেখা যায়। কেউ একজনকে ‘ছিকা’ (বিশ্বস্ত) বলেছেন, আরেকজন তাকে দা‘ঈফ (দুর্বল) বলেছেন। সমালোচনার ক্ষেত্রে তাদের প্রত্যেকের নির্ধারিত মানদণ্ড ও পর্যবেক্ষণের পার্থক্যের কারণে এমন হয়েছে। এমনকি ক্ষেত্র বিশেষে একই রাবী সম্পর্কে একজনের দু'রকমের মত লক্ষ্য করা যায়। আজ হয়তো যাকে ‘ছিকা’ বলেছেন, পরবর্তাতে তার মধ্যে এমন কিছু দেখেছেন যাতে তিনি তার পূর্বের মত থেকে সরে এসেছেন। ঠিক এমনিভাবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে দেখা যায় । ফকীহদের ইজতিহাদের বিরোধিতা করে দ্বিমত পোষণ করাও ‘জারাহ ও তা‘দীলের’ ক্ষেত্রে মতপার্থক্যের একটি অন্যতম কারণ । আমরা জানি সেই প্রাচীনকাল থেকে আহ্্লুল হাদীছ (হাদীছ বিশারদ) ও আহলুর রায় (যুক্তি ও কিয়াস পদ্থী)-এর বিরোধ ও বিতর্ক চলে আসছে। এরই ফলে কোন কোন হাদীছ বিশারদ কোন কোন ফিকহের ইমামকে এমন কঠোরভাবে অভিযুক্ত করেছেন যে, তাতে তারা দা‘ঈফ রাবীতে পরিণত হয়েছেন। উদাহরণ হিসেবে ইসলামী ফিকহ শাস্ত্রের বিখ্যাত ইমাম আবু হানীফার (র) নাম উল্লেখ করা যায়। তিনি একজন খুব বড় মাপের ইমাম । যুহ্্দ, তাকওয়া, আমানতদারী ও বিদ্যা-বুদ্ধিতে সুউচ্চ আসনে অধিষ্ঠিত হওয়া সত্বেও বহু মুহাদ্দিছ তার প্রতি নানা অভিযোগ আরোপ করেছেন এবং জারাহ ও তা‘দীলের ইমামগণ তাকে একজন অভিযুক্ত মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। আহলি হাদীছের ঝৌক ও প্রবণতার সাথে ইমাম আবু হানীফার (রহ) ইজতিহাদী প্রবণতার বে-মিল হওয়া ছাড়া আর কোন কারণ এর পেছনে নেই । আবু বাকর আল-খাতীব তার তারীখু বাগদাদ’ গ্রন্থে বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন ইমাম আবু হানীফার (রহ) ফিকহের রীতি-পদ্ধতির সূক্ষ্মতা অনেক মুহাদ্দিছ, এমনকি হাদীছের ইমামগণ বুঝতে সক্ষম হননি । এ কারণে সাধারণভাবে তারা একান্তভাবে ইমাম আবু হানীফাকে একজন অভিযুক্ত দুর্বল রাবী হিসেবে গণ্য করেছেন। অথচ ইতিহাস তাদের এ দাবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে।। গবেষণাপত্র সংকলন-দুই % ১৮৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।