সুন্নাতু রাসূলিল্লাহ (সা) - রাসূলুল্লাহ (সা) থেকে ফরয ও ওয়াজিব ছাড়া অন্য যা কিছু প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়েছে তাই সুন্নাহ । আর তাদের নিকট এর বিপরীত শব্দ হলো আল-বিদ‘আ (২-4/1) । যেমন : তারা বলেন : 134 | 3১), Mb ॥১< ২০4! - সুন্নাত তালাক এমন, বিদ‘আত তালাক এমন ৷ অর্থাৎ রাসূলুল্লাহর (সা) বর্ণিত নিয়ম অনুযায়ী প্রদত্ত তালাক হলো সুন্নাত তালাক, আর এর বিপরীতটি তালাকে বিদ‘আত । সুন্নাহর পারিভাষিক অর্থে এই ভিন্নতা ‘আলিম ব্যক্তিদের প্রতিটি দলের উদ্দেশ্য ও লক্ষ্যের ভিন্নতার কারণে হয়েছে। হাদীছ বিশারদগণ রাসূলে কারীমকে (সা) জন্য উত্তম আদর্শ বলে ঘোষণা করেছেন, সেই হিসেবে তার জীবন-ইতিহাস অনুসন্ধান ও গবেষণা করেন। সুতরাং তারা তার জীবনী, দৈহিক গঠন, চরিত্র, নৈতিক গুণাবলী, কথা, কাজ ইত্যাদি বৰ্ণনা করেন। এসব কিছু কোন শর'ঈ হুকুম প্রমাণ করুক বা না করুক । আর উচদ্ূলবিদগণ রাসূলুল্লাহকে (সা) এই হিসেবে জানতে চেয়েছেন যে, তিনি বিধানদাতা, যিনি পরবর্তী কালের মুজতাহিদগণের জন্য মূলনীতির প্রতিষ্ঠাতা এবং মানব জীবনের সংবিধান প্রদানকারী ৷ সুতরাং তারা রাসূলুল্লাহর (সা) এমন সব কথা, কাজ ও মৌন সমর্থন বর্ণনা ও গবেষণার প্রতি গুরুত্ব দেন যা দ্বারা শরী‘আতের কোন হুকুম প্রতিষ্ঠিত হয়। আর ফিক্হবিদগণ রাসূলুল্লাহ (সা) সম্পর্কে এভাবে গবেষণা করেছেন যে, তার সকল কাজই কোন শর*ঈ হুকুম প্রতিষ্ঠা ও প্রমাণ থেকে বাইরে নয়। তারা বান্দার কাজের ব্যাপারে শর*‘ঈ হকুমকে ওয়াজিব, হারাম, মুবাহ, মাকরূহ ইত্যাদি হিসেবে গবেষণা ও বিচার-বিশ্রেষণ করেন। উচছবুলবিদগণ যে অর্থে সুন্নাহকে বুঝেছেন সেটাই আমরাও বুঝবো । কারণ, ইসলামী বিধানে সুন্নাহর প্রামাণিকতা ও গুরুত্ব তাদের গবেষণায় স্পষ্ট হয় বেশি । মুহাদ্দিছগণ ব্যাপক অর্থে ইতিহাসগতভাবে সুন্নাহর প্রতিষ্ঠা ও প্রমাণের সাধনা করেছেন তাও আমরা স্মরণ রাখবো । এই সুন্নাহ ও হাদীছ চর্চার ক্ষেত্রে আরো দু'টি শব্দের প্রচলন আছে। যেমন : আল-খাবর, আল-আছার, (591, 511) । খাবর (45) : অর্থ সংবাদ । বহু বচনে আখবার (১1) মুহাদ্দিছগণের মতে হাদীছ ও খাবর একই অর্থবোধক ৷ তবে অনেকে বলেছেন, নবী (সা) সম্পর্কিত গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।