সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাত রাসূলিল্লাহ (সা) ১. শুধুমাত্র ‘ছিকা’ তথা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবীগণের জীবন আলোচিত ইবন কাতলূবাগা (মৃ. ৮৮১ হি.)-এর ‘কিতাব আছ-ছিকাত’ এবং খালীল ইবন শাহীন (মৃ. ৮৭৩ হি.)-এর ‘কিতাব আছ-ছিকাত’ ৷ ২. শুধুমাত্র দা'ঈফ তথা দুৰ্বল রাবীগণের জীবনী গ্রন্থ । এ বিষয়ে অনেকেই লিখেছেন । তারমধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কয়েকজন লেখক হলেন £$ ইমাম আল-বুখারী, ইমাম আন-নাসাঈ, ইবন হিব্বান, দারাকুতনী, আল-‘উকাইলী, ইবনুল জাওযী ও ইবন ‘আদী (রহ) । শেষোক্ত জনের ‘আল-কামিল ফী আদ-দু‘আফা’ (৬: .২|| ৯ J৭<]|) গ্ৰন্থটি এ বিষয়ের একটি পূর্ণাঙ্গ কাজ বলে বিবেচনা করা হয়। এতে তিনি এমন রাবীগণের আলোচনাও সন্নিবেশিত করেছেন যাদের সম্পর্কে কিছু না কিছু সমালোচনা হয়েছে-তা তারা হোন না কেন সহীহাইন তথা বুখারী ও মুসলিমের সহীহ গ্রন্থদ্ধয়ের রাবী । এমনকি সর্বজন মান্য ইমামগণের মধ্যে যীদের সম্পর্কে কিছু সমালোচনা করা হয়েছে তাও তিনি তার গ্রন্থে উল্লেখ করতে ভুলেননি। কারণ এ সকল ইমামগণের অনেকের জীবদ্দশায় তাদের বিরুদ্ধবাদীরা তাদের অনেক সমালোচনা করেছেন। ইবন ‘আদীর এই গ্রন্থের উপর ভিত্তি করে পরবর্তাকালে ইমাম আয-যাহাবী (রহ) রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ ‘মীযান আল-ই‘তিদাল’ গ্রন্থটি । ৩. উপরোক্ত উভয় শ্রেণীর অর্থাৎ ছিকা ও দা‘ঈফ রাবীগণের জীবনী স্থান পেয়েছে এমনসব গ্রন্থে । এ জাতীয় গ্রন্থের সংখ্যা বিপুল । তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হলো $ ইমাম আল-বুখারীর তিনখানা তারীখ গ্রন্থ £ঃ আল-কাবীর, আল-আওসাত ও আস-সাগীর ৷ প্রথমটি আরবী বর্ণমালার ক্রমানুসারে এবং পরবর্তী দু'টি সন ভিত্তিক সাজানো হয়েছে। ইবন হিব্বানের ‘কিতাবুল জারাহি ওয়াত তা‘দীল’, ইবন আবী হাতিমের ‘আল-হারাহ ওয়াত তা‘দীল’, ইবন সা‘দের ‘আত-তাবাকাত আল-কুবরা’ এবং হাফিজ ইবন কাছীরের ‘আত-তাকমীল ফী মা‘রিফাতিছ ছিকাত ওয়াদ দু‘আফা’ ওয়াল মাজাহীল’ ৷ কিছু পরিবর্তন-পরিবর্ধন সহকারে ইবন কাছীর তীর এ গ্রন্থে আল-মিয্যি (,;১৭1)-এর ‘আত-তাহ্যীব’ ও আয-যাহাবীর “মীযান আল-ই‘তিদাল' গ্রন্থ দুটিও সন্নিবেশ করেছেন। এ গ্রন্থটি একজন মুহাদ্দিছ ও ফকীহ্‌র জন্য খুবই সহায়ক হিসেবে গণ্য করা হয়।*৭2 ২৭১. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১১১ ; তাওজীহ আন-নাজার-১১৮ গবেষণাপত্র সংকলন-দুই % ১৮৮ www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।