সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লপাহ (সা) এরপরে সুউচ্চ মর্যাদার অধিকারী আরেকটি তাবকার অভ্যুদয় ঘটলো । তাদের মধ্যে বিশিষ্ট কয়েকজন হলেন ঃ ইয়াযীদ ইবন হারূন (মৃ. ২০৬ হি.), আবু দাউদ আত-তায়ালীসী (মৃ. ২০৪ হি.), ‘আবদুর রায্যাক ইবন হিশাম (মৃ. ২১১ হি.) ও আবু ‘আসিম আন-নাবীল আদ-দাহ্‌হাক ইবন মাখলাদ (মৃ. ২১২ হি.) । অতঃপর এ বিষয়ে গ্রন্থ প্রণয়নের কাজ শুরু হয়। এই তাবকার মধ্যে যারা এন্থ প্রণয়নে অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন তারা হলেন ঃ ইয়াহইয়া ইবন মাঈন (মৃ. ২৩৩ হি.), ‘আলী আল-মাদীনী (মৃ. ২৩৪ হি.), ‘আহমাদ ইবন হাম্বল (মৃ. ২৪১ হি.), আল-ওয়াকিদীর কাতিব মুহাম্মাদ ইবন সাদ (মৃ. ২৩০ হি.) । ইবন সা‘দ রচিত বিখ্যাত গ্রন্থটির নাম ‘আত-তাবাকাত আল-কুবরা’ ৷ পনের খণ্ডের এ বিশাল গ্রন্থটি এ বিষয়ের সর্ববৃহৎ কর্মকাণ্ড । ইমাম আস-সুয়ূতী (মৃ. ৯১১ হি.) এটিকে সংক্ষেপ করে নাম দিয়েছেন ‘ইনজাযুল ও'য়াদ আল-মুনতাকা মিন তাবাকাত ‘ইবন সা‘দ। এদেরকে অনুসরণ করে এ শাস্ত্র বিষয়ে লেখালেখিতে বিশেষ ভূমিকা পালন করেন যারা তাদের মধ্যে খ্যাতিমান কয়েকজন হলেন ইমাম আল-বুখারী (মৃ. ২৫৬ হি.) ; তিন খণ্ডে রচিত তার ‘আত-তারীখ’ গ্রন্থখানি এ বিষয়ের একখানা উল্লেখযোগ্য গ্রন্থ । খণ্ড তিনটির নাম $ ১. আত-তারীখ আল-কাবীর, ২, আত-তারীখ আল-আওসাত, ৩. আত-তারীখ আস-সাগীর । এছাড়া এ বিষয়ে তার ‘কিতাব আদ-দু‘আফা’ আল-কাবীর’ নামে আরো একটি গ্রন্থ আছে। ইমাম মুসলিম (মৃ. ২৬১ হি.), ইমাম আবু দাউদ (মৃ. ২৭৫ হি.), ইমাম আন-নাসাঈ (মৃ. ৩০৩ হি.), ইবন হিব্বান (মৃ. ৩৫৪ হি.), দারাকুতনী (মৃ. ৩৮৫ হি.), আবু হাতিম আর-রাষী (মৃ. ৩২৭ হি.), ইবনে ‘আদী (মৃ. ৩৬৫ হি.), আবু যুর‘আ, ইবন হাজার (মৃ. ৮৫২ হি.) ও ইমাম আস-সূয়ূতী (মৃ. ৯১১ হি.) গ্রন্থ রচনা করেন । এরপর উনিশ শতকের শেষ পর্যন্ত একটি তাবকার পর আরেকটি তাবকার আলিমগণ রাবীদের বিষয়ে গবেষণা ও গ্রন্থ রচনার কাজ চালিয়ে গেছেন। সুতরাং হাদীছের গ্রন্থাবলীতে আসা রাবীদের নামের মধ্যে যে কোন ব্যক্তির জীবন-ইতিহাস ও তার সম্পর্কে যাবতীয় তথ্য এসব গ্রন্থাবলীতে খুঁজে পাওয়া এখন আর কারো জন্য কষ্টসাধ্য ব্যাপার নয়।*৭০ রাবীগণের আদালত নন্যায়পরায়ণতা) ও দোষ-ক্রটি (আল-জারাহ ওয়াত তা‘দীল) বিষয়ের উপর রচিত গ্রন্থসমূহ আবার বিভিন্ন প্রকারের । যেমন $ মাকানাতুহা-১১০-১১১ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৮৭ www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।