সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সনদ ও মতন এবং মূল লক্ষ্য হলো দুর্বল ও ভেজাল হাদীছ থেকে সহীহ হাদীছ পৃথক করা । খবর ও তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাদের উদ্ভাবিত এ সকল নিয়ম-নীতি ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত ও সঠিক । আমাদের হাদীছ বিশেষজ্ঞগণই সর্বপ্রথম এ মূল নীতিসমূহ উদ্ভাবন করেন। তবে পরবর্তীতে ইতিহাস, ফিকহ, তাফসীর, ভাষা ও সাহিত্য প্রভৃতি ক্ষেত্রেও এ সকল নিয়ম-নীতি প্রয়োগ করা হয়। ইসলামের সেই প্রাথমিক যুগসমূহে জ্ঞানের অন্যান্য বিষয়ের রচনা ও সংকলনসমূহের সকল কথা ও বর্ণনা অবিচ্ছিন্ন সনদে প্রথম সূত্র পর্যন্ত পৌছানোর একটা রীতি গড়ে ওঠে । যেমন আবুল ফারাজ আল-ইসফাহানী (হি. ২৮২- ৩৫৬)-এর বিখ্যাত ‘কিতাবুল আগানী’ গ্রন্থটি সমাজ, সভ্যতা-সংস্কৃতি, গান ও সূর বিষয়ক হওয়া সত্বেও তার সকল তথ্য সনদসহ উপস্থাপন করা হয়েছে। *১৫ আসলে তখন ইলমে হাদীছের ব্যাপক চর্চার কারণে এমন একটি ধারা গড়ে উঠেছিল যে, সনদ ছাড়া কেউ কোন তথ্য উপস্থাপন করলে মানুষ তা গ্রহণ করতে চাইতো না। অবশ্য ইলমে হাদীছ ছাড়া জ্ঞানের অন্যান্য ক্ষেত্রে সনদের তেমন যাচাই-বাছাই করা হতো না । এমনকি ‘আলিমদের রচিত গ্রন্থসমূহ তাদের ছাত্ররা প্রজন্মের পর প্রজন্ম অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করে আসছে । যেমন ইমাম আল-বুখারীর (রহ) সহীহ গ্রন্থটি, আজো মুহাদ্দিছগণ তাদের সনদ-সূত্র ইমাম বুখারী পর্যন্ত পৌছিয়ে থাকেন। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, এই শান্ত খবর বা হাদীছকে প্রথমতঃ তিনভাগে এবং তারপর আবার বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত করে আলোচনা করে থাকে। হাদীছ প্রত্যাখ্যান করতে হবে, কোনটির ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখতে হবে ; হাদীছ শোনা, ধারণ করা, অন্যের নিকট পৌছানো ইত্যাদি কিভাবে করতে হবে, মুহাদ্দিছ ও হাদীছের ছাত্রদের আদব-কায়দা ইত্যাদি বিষয়ে বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদ ভাগ করে আলোচনা করে থাকে এ বিষয়ে হিজরী প্রথম তিন শতকের আলিমগণ কিছু নিয়ম-কানুন ও মূলনীতি উদ্ভাবন করেন এবং বিভিন্ন জন তা ভিন্ন ভিন্ন গ্রন্থে সংগ্রহ, সংকলন ও সুবিন্যস্ত করেন। এ শান্তরের উন্নতি ও অগ্রগতি বিশেষ কোন ব্যক্তির হাতে অথবা বিশেষ একটি যুগে হয়নি, বরং অন্যান্য ইসলামী জ্ঞানের মত এরও উন্নৃতি ঘটেছে ধাপে ধাপে ৷ ২৬৫. ড. ‘উমার ফাররূখ, তারীখ আল-আদাব ‘আরাবী-২/৪৯০ গবেষণাপত্র সংকলন-দুই 4 ১৮১ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।