সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ছিলেন না, কিন্তু তার এ ফরমানের ফলে হাদীছ সংগ্রহ ও সংকলনের যে জোয়ার সৃষ্টি হয়েছিল, পরবর্তী কয়েক শতক পর্যন্ত তাতে আর ভাটা পড়েনি । বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে কয়েক শতক পর্যন্ত বিদ্যমান থাকে । হিজরী প্রথম শতকে যতটুকু কাজ সম্পন্ন হয়েছিল, পরিমাণে, আকারে ও পদ্ধতিগতভাবে বিরাট কিছু না হলেও তার ফলেই যে হাদীছ গ্রন্থে সংকলনের পথ পরিষ্কার হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না । ফলে হিজরী দ্বিতীয় শতকের প্রথম থেকেই এ কাজ যথাযথ গুরুত্বের সাথে সম্পন্ন হতে শুরু করে এবং তৃতীয় শতকে গিয়ে তা পূর্ণতায় পৌছে। এ শতকে হাদীছ একটি পূর্ণাঙ্গ শাস্ত্রের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। এর এক-একটি বিভাগ সম্পূর্ণ ও স্বতন্ত্রভাবে গঠিত হয়। এ শতকে একদিকে যেমন হাদীছ সংগ্রহ, সংকলন, গ্রন্থ প্রণয়ন ও হাদীছ বিষয়ক নানাবিধ জ্ঞানের অপূর্ব বিকাশ ঘটে, অপরদিকে মুসলিম জনগণের মধ্যে হাদীছ চর্চার অদম্য উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়। এ শতকেরই অমূল্য অবদান বিখ্যাত ‘সিহাহ সিত্তা’ তথা ছয়খানি সহীহ হাদীছ গ্ৰন্থ । এভাবে অসংখ্য মুহাদ্দিছের জীবনপণ চেষ্টার ফলে মহানবীর (সা) মহান সুন্নাহ বা হাদীছ চিরকালের জন্য সংশয়মুক্ত হয়ে সুরক্ষিত হয়ে যায় । দুই. হাদীছের পরিভাষা বিদ্যা (১ 4৯l! clas ole) এই বরকতময় আন্দোলনের আরেকটি ফসল হলো ‘ইলমু মুসতালাহিল হাদীছ’ তথা হাদীছের পরিভাষা বিদ্যা । জাল হাদীছ প্রতিরোধ আন্দোলনের সময়ে মুহাদ্দিছগণ যে সকল নিয়ম-নীতি উদ্ভাবন করেন তা এ সময় লিপিবদ্ধ করা হয়। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে, তারা সকল সুন্নাহ বা হাদীছকে তিনটি মৌলিক ভাগে বিভক্ত করেছেন, তারপর সেগুলোকে আরো বহু উপ-ভাগে বিভক্ত করেন। এ বিদ্যার মাধ্যমে এমন কিছু বিজ্ঞানসম্মত মৌল নীতির বিষয় জানা যায় যা দ্বারা তথ্যসমূহের সত্যতা নিরূপণ করা যায়। ড. মাহমুদ আত-তাহ্‌হান এর সং দিয়েছেন এভাবে £**8 ‘3s Jill ‘এ এমন কিছু মূলনীতি ও রীতি-পদ্ধতির জ্ঞান যা দ্বারা গ্রহণ ও বর্জনের দিক দিয়ে সনদ ও মতনের অবস্থাসমূহ জানা যায় ।' এ শাস্ত্রের আলোচ্য বিষয় হলো ২৬৪. তায়সীরু মুসতালাহ আল-হাদীছ-১৫ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৮০ www.pathagar.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।