সুন্নাত রাসূলিল্লাহ (সা) এভাবে তিনি মোট তিন লাখ বর্ণনা সংগ্রহ করেন এবং একাধারে পনের বছর অক্লান্ত পরিশ্রম করে তা যাচাই-বাছাইয়ের পর মাত্র বারো হাজার হাদীছের সমন্বয়ে তার ‘সহীহ’ গ্রন্থটি সংকলন করেন।*১২ হিজরী চতুর্থ শতক এ শতকের হাদীছ বিশারদগণ তৃতীয় শতকে যে কাজ সম্পন্ন হয়েছিল তার সাথে উল্লেখযোগ্য নতুন কোন কিছু যুক্ত করতে সক্ষম হননি । পূর্ববর্তীরা যা সং করেছিলেন তার থেকেই তারা তাদের সংকলনগুলো তৈরী করেন, পূর্ববর্তীদের সমালোচনা ও পরীক্ষা-নিরীক্ষার উপর তারা নির্ভর করেন এবং আর যে কাজটি করেন তা হলো একটি হাদীছকে একাধিক সনদ সূত্রে বর্ণনা করা। এ শতকের সর্বাধিক খ্যাতিমান কয়েকজন ইমাম হলেন : ১. সুলাইমান ইবন আহমাদ আত-তাবারানী (মৃ. ৩৬০ হি.) । তিনি তিনখানা বিখ্যাত ‘আল-মু‘জাম’ গ্রন্থের সংকলক । যেমন, ক. আল-মু‘জাম আল-কাবীর, এতে তিনি প্রত্যেক সাহাবীর বর্ণিত হাদীছ পৃথক পৃথকভাবে এবং নামের আদ্যাক্ষর অনুযায়ী সাহাবীদেরকেও সাজিয়েছেন। এতে স্থান পেয়েছে পাচ লাখ পঁচিশ হাজার হাদীছ । খ. আল-মু‘জাম আল-আওসাত, গ. আল-মু‘জাম আল-আসগার । ২. আদ-দারাকুতনী (মৃ. ৩৮৫ হি.), 8. ইবন খুযাইমা (মৃ. ৩১১ হি.), ৫. আত-তাহাবী (রহ) মৃ. ৩২১ হি.) হিজরী চতুর্থ শতকে সুন্নাহ তথা হাদীছ সংগ্রহ, সংকলন, যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় কাজ সম্পন্ন হয়ে যায়। পরবর্তীকালের ‘আলিমগণ যা কিছু করেছেন তা সবই পূর্ববর্তীকালের সহীহ গ্রন্থগুলোর কিছু সংশোধনী ও সংযোজনী ছাড়া তেমন কিছু নয়। যেমন আবূ ‘আবদিল্লাহ আল-হাকিম আন-নীসাবূরী (মৃ. ৪০৫ হি.)-এর ‘আল-মুসতাদরাক' গ্রন্থটি । এতে তিনি এ সকল হাদীছ সংকলন করেছেন যা তার দৃষ্টিতে ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের শর্ত পূরণ করা সত্বেও তাদের সহীহ গ্রন্থদ্বয়ে সন্নিবেশ করেননি । পরবর্তীঁকালের ‘আলিমগণ, তাদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান ইমাম আয-যাহাবী (মৃ. ৭৪৮ হি.), আল-হাকিমের দাবির একাংশের সত্যতা মেনে নিলেও বাকী অংশের বিরোধিতা করেছেন। ২১৩ উপসংহারে আমরা বলতে পারি খলীফা ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) হাদীছ সংগ্রহ ও সংকলনের সরকারী ফরমান জারী করার পর বেশি দিন বেঁচে ২৬২. মানাহিজ আত-তালীফ ‘ইন্দা আল-আরাব-৪৫ ২৬৩. আস-সুন্নাহ্ ওয়া মাকানাতুহা-১০৬-১০৭ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৭৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।