সুন্নাতু রাসূলিল্লাহ (সা) উপরোক্ত দু’'খানি সহীহ গ্রন্থসহ এ ছয়খানি হাদীছ গ্রন্থ মুসলিম উম্মাহ অত্যন্ত শ্রদ্ধাভরে ও আস্থার সাথে গ্রহণ করেছে এবং এর নাম দিয়েছে ‘আল-কুতুব আস-সিত্তা’' (15/1 ০:<]1) অৰ্থাৎ ছয়খানি গ্ৰন্থ । উল্লেখিত ইমামগণ পূর্ববর্তীদের পাণ্ডুলিপি থেকে পরীক্ষা-নিরীক্ষা করে নিজেদের সংকলনে স্থান দিয়েছেন। আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে, হাদীছ সংগ্রহ করা, জাল হাদীছ থেকে সহীহ হাদীছ পৃথক করা, দা*ঈফ ও মারদূদ (প্রত্যাখ্যাত) হাদীছ চিহ্নিত করা ইত্যাদি কাজ এত সহজ ছিল না। এ অত্যন্ত দুঃসাধ্য ও কঠিন কাজ ছিল। আল্লাহ রাব্বুল ‘আলামীন তার প্রিয় নবীর (সা) সুন্নাহর হিফাযাতের জন্য এমন কিছু প্রতিভাধর মানুষ সৃষ্টি করেন যারা এই দুঃসাধ্য কাজকে সহজসাধ্য করে তোলেন সুন্নাহর এ সকল শিক্ষার্থী তথা গবেষকগণ বিশ্বাসভাজন হাফিযে হাদীছের মুখ থেকে হাদীছ শোনার জন্য গোটা ইসলামী খিলাফাত চষে বেড়িয়েছেন । ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ) তার ‘আল-মুসনাদ' গ্রন্থের ভূমিকায় বলেন, এই গ্রন্থটি আমি সাড়ে সাত লাখ বর্ণনা থেকে বেছে রচনা করেছি। তিনি দু’টি অথবা তিনটি হাদীছের জন্য বহু দূর-দূরান্ত ভ্রমণ করেছেন।*২৬০ তেমনিভাবে ইমাম বুখারীও ইসলামী খিলাফাতের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিন লাখ বর্ণনা সংগ্রহ করেন এবং তার থেকে অতিসুক্ষ্মভাবে যাচাই-বাছাই করে যে সহীহ গ্রন্থটি সংকলন করেন তাতে মাত্র সাত হাজার দু’শো পঁচাত্তর (৭২৭৫)টি হাদীছ স্থান পায়। এই হাদীছের অন্বেষণে তিনি খুরাসান, ইরাক, মিসর, শামসহ বিভিন্ন স্থান ভ্রমণ করেন এবং এ সকল স্থানের প্রায় এক হাজার শায়খ (উত্তাদ)-এর নিকট থেকে ফায়দা লাভ করেন। তবে এতে কোন সন্দেহ নেই যে তার পূর্বসূরী ইমাম আহমাদ ইবন হাম্বলের (রহ) ‘আল-মুসনাদ’ থেকেও তিনি উপকৃত হয়েছেন।২৬১ ইমাম মুসলিম ইবন আল-হাজ্জাজও (রহ) কম করেননি । তিনিও ইমাম আল-বুখারীর (রহ) মত শ্রম ও সাধনা ব্যয় করেছেন । তিনি ইমাম আহমাদ ইবন হাম্বলের (রহ) প্রত্যক্ষ ছাত্র হওয়ার সুবাদে তার থেকে পূর্ণমাত্রায় উপকার লাভ করেছেন। ইমাম আল-বুখারীর নিশাপুর ভ্রমণের সময় ইমাম মুসলিম (রহ) তার সান্নিধ্য লাভের সুযোগ পান । তিনি কেবল হাদীছ সংগ্রহের উদ্দেশে একাধিকবার বাগদাদ সফর করেন । তাছাড়া ইরাক, শাম, মিসর ও হিজাজেও ঘুরে বেড়ান । ২৬০.প্রাগক্ত ২৬১. তাযকিরাতুল হুফ্ফাজ-২/৫৫৫ গবেষণাপত্র সংকলন-দুই *% ১৭৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।