সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাত রাসূলিল্লাহ (সা) লিপিবদ্ধ করা । এ পদ্ধতির প্রথম প্রবর্তক যারা তারা হলেন- ‘আবদুল্লাহ ইবন মূসা আল-‘আবসী আল-কৃষ্ী, মুসাদ্দাদ আল-বাসরী, আসাদ ইবন মুসা ও নু‘আইম ইবন হাশ্মাদ আল-খুযা‘ঈ (রহ)। এরপর আরো বহু হাদীছ বিশারদ তাদের পদাঙ্ক অনুসরণ করেন। আর এরি ধারাবাহিকতায় ইমাম আহমাদ ইবন হাম্বলের (রহ) হাত দিয়ে বেরিয়ে আসে হাদীছের বিখ্যাত ‘মুসনাদ’ গ্রন্থটি ৷ উল্লেখ্য যে, ইমাম আহমাদ (রহ) হিজরী দ্বিতীয় শতকের শেষের এক তৃতীয়াংশ এবং তৃতীয় শতকের প্রথম চল্লিশটি বছর (মৃ. ২৪১ হি.) জীবন লাভ করেন। তিনি সারাটি জীবন হাদীছ সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে কাটিয়ে দেন। তার সারা জীবনের সংগ্রহ সাত লাখ পঞ্চাশ হাজার বর্ণনা থেকে বাছাই করে মাত্র তিরিশ হাজার হাদীছ তার এই মুসনাদ’ গ্রন্থে সংকলিত করেন। যা তার নিকট রাসূলুল্লাহর (সা) হাদীছ বলে প্রমাণিত হয়েছে কেবল তাই এ খগ্রন্থে সন্নিবেশ করেছেন, আর যা প্রমাণিত হয়নি তা বাদ দিয়েছেন।*২৫৯ এরপর আবির্ভাব ঘটে হাদীছ যাচাই-বাছাই, সংগ্রহ ও সংকলন জগতের দুই উজ্জ্বল রতনের, তারা হলেন : মুহাম্মাদ ইবন ইসমাঈল আল-বুখারী (হি. ১৯৪-২৫৬) ও মুসলিম ইবন আল-হাজ্জাজ আল-কাশয়ারী আন-নীসাবুরী (হি. ২০৪-২৬১) । প্রথমজন ইসলামী খিলাফাতের পূর্বাঞ্চলের বুখারায় জীবন অতিবাহিত করেন এবং সমরকন্দের সন্নিকটে ইনতিকাল করেন দ্বিতীয় জনের জীবন অতিবাহিত হয় ইরানের নিশাপুর এবং সেখানেই ইনতিকাল করেন। এ দু'জন দু’খানা বিখ্যাত সহীহ হাদীছ গ্রন্থের সংকলক ৷ এ গ্রন্থ দু’খানি রাসূলুল্লাহর (সা) হাদীছের সর্বাধিক নির্ভরযোগ্য ভাণ্ডার বলে মুসলিম উম্মাহর নিকট স্বীকৃত । এরপর তাদের দু'জনের পদাঙ্ক অনুসরণ করে আরো অনেকে হাদীছ সংগ্রহ ও পর্যালোচনায় আত্মনিয়োগ করেন এবং বহু নতুন সংকলনের আত্মপ্রকাশ ঘটে । তার মধ্যে চারখানা সুনান গ্রন্থ সর্বাধিক প্রসিদ্ধ । সেগুলো হলো : ১. সুনানু মুহাম্মাদ ইবন ইয়াযীদ ইবন মাজাহ্‌ (মৃ. ২৭৩ হি.) ২. সুনানু আবী দাউদ আস-সিজিসতানী (মৃ. ২৭৫ হি.) ৩. সুনানু আবী ‘ঈসা আত-তিরমিযী (মৃ. ২৮৭ হি.) 8. সুনানু আহমাদ ইবন ‘আলী আন-নাসাঈ (মৃ. ৩০৩ হি.) ২৫৯. মানাহিজ আত-তা’লীফ ‘ইন্দা আল-‘আরাব-৪৫ গবেষণাপত্র সংকলন-দুই *% ১৭৭ www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।