সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ইমাম মালিকের (রহ) অনুরূপ কাজ করেন। মুহাম্মাদ ইবন ইসহাক (মৃ. ১৮১ হি.) রাসূলুল্লাহর (সা) জীবনী গ্রন্থ রচনা করেন ।*২৫৭ হিজরী দ্বিতীয় শতকের হাদীছের বিখ্যাত সংকলনসমূহ এ শতকের বিখ্যাত সংকলনসমূহ হচ্ছে : ইমাম মালিক ইবন আনাস (মৃ. ১৭৯ হি.) এর ‘আল-মুওয়াত্তা’ (১,11), ইমাম আশ-শাফি'*ঈ (মৃ. ২০৪ হি.)-‘এর আল-মুসনাদ’ ও “‘মুখতালাফুল হাদীছ’, ইমাম ‘আবদুর রাষয্যাক (মৃ. ২১১ হি.)-এর ‘আল-জামি', শু‘বা ইবন আল-হাজ্জাজ (মৃ. ১৬০ হি.)-এর 'মুসান্নাফ’, সুফইয়ান ইবন ‘উয়াইনা (মৃ. ১৯৮ হি.)-এর “মুসান্নাফ এবং লাইছ ইবন সা'দ (মৃ. ১৭৫ হি.)-এর '“মুসান্নাফ’। সা‘দ, ইমাম আহমাদ ইবন হাম্বল এবং আবূ বাকর ইবন আবী শাইবার সংকলনগুলো বর্তমানকাল পর্যন্ত বিদ্যমান আছে এবং তা মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছে। মূসা ইবন ‘উকবার ‘আল-মাগাযী’ গ্রন্থের একটি অংশও প্রকাশিত হয়েছে। এছাড়া যাদের পাণ্ডুলিপিগুলো পাওয়া যাচ্ছে না তাও মূলত বিলীন হয়ে যায়নি, বরং সেগুলোর সার্বিক বিষয়বস্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তাদের সমসাময়িকগণ ও পরবর্তীগণ নিজ নিজ গ্রন্থে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এ জন্য আমরা এসব দুষ্প্রাপ্য পাণডুলিপির এখন আর মুখাপেক্ষী নই ।২৫৮ হিজরী তৃতীয় শতক হিজরী তৃতীয় শতকে ‘ইল্মে হাদীছের চর্চা, লিখন ও পঠন-পাঠন আরো ব্যাপকতা লাভ করে। এ শতকে ‘ইল্মে হাদীছের এক-একটি বিভাগ সম্পূর্ণ ও স্বতন্তভাবে গঠিত হয়। এ শতকের মুহাদ্দিছগণ রাবী ও হাদীছের সন্ধানে জলে-স্থলে পরিভ্রমণ করে মুসলিম জাহানের প্রতিটি কেন্ত্রে তন্ন তন্ন করে খুঁজে দেখেন। এক-একটি শহর, এক-একটি গ্রাম পর্যন্ত পৌছে বিক্ষিপ্ত হাদীছসমূহ তারা পূর্ণ সনদসহ সজ্জিত ও সুবিন্যস্ত করেন । সনদ ও বর্ণনা সূত্রের ধারাবাহিকতা এবং বিশুদ্ধতার উপর পূর্ণ মাত্রায় গুরুত্বারোপ করেন। এ যুগে হাদীছ সংকলনের সূচনা হয় ‘মুসনাদ’ পদ্ধতিতে ৷ সেই পদ্ধতিটি হলো, একই সাহাবী থেকে বর্ণিত সকল হাদীছ, তার বিষয়বস্তু যাই হোক না কেন, এক স্থানে ধারাবাহিকভাবে ২৫৭. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-৩১৩ ২৫৮. প্রাগুক্ত গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৭৬ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।