সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমাদ (র) প্রমুখের সংকলনগুলোর মত ছিল না। সেগুলো ছিল একেবারেই প্রাথমিক স্তরের সংকলন, তাই তাতে বিষয়ভিত্তিক অধ্যায়, পরিচ্ছেদ ইত্যাদি বিভক্ত করে সাজানো হয়নি । তারা সাহাবায়ে কিরামের নিকট যা কিছু পেয়েছেন, সবই লিপিবদ্ধ করেছেন । প্রাথমিক পর্যায়ের সব বিষয়ের ক্ষেত্রে এমনিই হয়ে থাকে । এমনকি সাহাবীদের কথা ও তাবি‘ঈদের ফাতওয়াও তারা লিখেছেন। তবে পরবর্তীকালে তা বিভিন্নভাবে ইমাম আয-যুহ্রীর (রহ) পরবর্তী সময়ে সুন্নাহ সংকলন ইমাম আয-যুহ্রীর (রহ) পরবর্তী সময়ে যারা ইসলামী খিলাফাতের বিভিন্ন কেন্দ্রে সুন্নাহ সংকলন ও গ্রন্থ প্রণয়নের কাজ করেছেন তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হলেন : মক্কায় ইবন জুরাইজ (মৃ. ১৫০ হি.) ও ইবন ইসহাক (মৃ. ১৫১ হি.); মদীনায় সা‘ঈদ ইবন আবী ‘উরূবা (মৃ. ১৫৫ হি.), রাবী‘ ইবন সুবাইহ (মৃ. ১৬০ হি.) ও ইমাম মালিক (মৃ. ১৭৯ হি.); বসরায় হাম্মাদ ইবন সালামা (মৃ. ১৬৭ হি.); কুফায় সুফইয়ান আছ-ছাওরী (মৃ. ১৬১ হি.); সিরিয়ায় আবূ ‘আমর আল-আওযা'ঈ (মৃ. ১৫৭ হি.); ওয়াসিত-এ হুশাইম (মৃ. ১৭৩ হি.); খুরাসানে ‘আবদুল্লাহ ইবন আল-মুবারক (মৃ. ১৮১ হি.); ইয়ামানে মামার (মৃ. ১৫৪ হি.) এবং রায়-এ জারীর ইবন ‘আবদিল হামীদ (মৃ. ১৮৮ হি.) । এ কাজে আরো সম্পৃক্ত হন সুফইয়ান ইবন ‘উয়াইনা (মৃ. ১৯৮ হি.), লাইছ ইবন সা'দ (মৃ. ১৭৫ হি.) ৷ শু‘বা ইবন আল-হাজ্জাজ (মৃ. ১৬০ হি.) ও মূসা ইবন ‘উকবা (মৃ. ১৪১ হি.) ।২৫৫ এঁরা সকলেই ছিলেন হিজরী দ্বিতীয় শতকের শ্রেষ্ঠ সুন্নাহ বা হাদীছ বিশেষজ্ঞ । তবে তাদের মধ্যে কে প্রথম গ্রন্থ প্রণয়ন করেন তা সঠিকভাবে জানা যায় না। আমরা পূর্বেই উল্লেখ করেছি এঁদের সংগৃহীত গ্ৰন্থসমূহে সাহাবীগণের বাণী এবং তাবি‘ঈগণের ফাতওয়াও স্থান লাভ করে এবং কোন অধ্যায়, পরিচ্ছেদে বিভক্তও করা হয়নি। ইবন হাজারের মতে হাদীছসমূহ বিষয়ভিত্তিক বিভিন্ন অধ্যায়ে সর্বপ্রথম বিভক্ত করেন- ইমাম আশ-শা‘বী (রহ) ।*৫৬ এ যুগে সুন্নাহ সংকলনে যারা অবদান রাখেন তাদের মধ্যে আরো কয়েকজন হলেন : ইমাম আবু ইউসুফ (হি. ১১৩-১৮২), ইমাম মুহাম্মাদ (হি. ১৩১-১৮৯), এঁরা ২৫৫. ফাজরুল ইসলাম-২২২; মানাহিজ আত-তা'লীফ ‘ইন্দা আল-‘আরাব-৪৫ ২৫৬. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১০৫ গবেষণাপত্র সংকলন-দুই % ১৭৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।