সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ফকীহগণের সাথে সমাবেশ করতে দেখেছি । তারা বহু হাদীছ উপস্থাপন করেন। যখন এমন কোন হাদীছ উপস্থাপন করা হতো যার উপর বর্তমানে ‘আমল নেই, তিনি বলতেন : এটা অতিরিক্ত, এর উপর এখন আর ‘আমল নেই ।”২৫৪ ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) এই লিপিবদ্ধকরণের সুফল প্রাথমিক পর্বের এই প্রচেষ্টা এক সুদূর প্রসারী কল্যাণ বয়ে আনে । ইমাম আয-যুহ্রী যে খাতাগুলো তৈরি করেছিলেন, ‘উমার তার অনেকগুলো কপি করে খিলাফাতের বিভিন্ন অঞ্চলে একটি করে কপি পাঠিয়ে দেন । এটাও লক্ষ্যণীয় যে, বহু ‘আলিম নিজের শোনা ও স্মৃতিতে ধারণকৃত হাদীছগুলো লিখে রাখেন, যাতে প্রয়োজনমত বার বার দেখে নেয়া যায়। তবে সরকারীভাবে যে লেখালেখি হয় এবং খিলাফাতের সর্বত্র যার সুফল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তার সবটুকু কৃতিত্ব ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের । রাসূলে কারীমের (সা) ইনতিকালের পর ‘উমার ইবন আল- খাত্তাবের (রা) পরামর্শে খালীফাতু রাসূলিল্লপাহ আবূ বাকর সিদ্দাক (রা) বিভিন্নবজনের নিকট ছড়িয়ে থাকা কুরআন একত্র করেন। এই কুরআন সংগ্রহ ও একত্রকরণে তারা উভয়ে মুসলিম উম্মাহর অশেষ কল্যাণ সাধন করেন । তারপর তৃতীয় খলীফা ‘উসমান (রা) কুরআন সংরক্ষণের অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করে যান। আল-কুরআনের পরে ইসলামী শরী'আতের দ্বিতীয় উৎস আস-সুন্নাহ । এই সুন্নাহ সংগ্রহ ও লিপিবদ্ধ করার সরকারী ফরমান জারি করে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) তার পূর্বসূরী খুলাফায়ে রাশেদীনের মত আরেকটি অক্ষয় অবদান রেখে যান। সংগ্রহ ও লেখার সরকারী উদ্যোগ যদি তিনি সেদিন না নিতেন তাহলে হয়তো বহু সুন্নাহ তার সময়ে না হলেও পরবর্তীকালে হারিয়ে যেত । তাছাড়া পরবর্তী মুসলিম উম্মাহ তাদের নবীর (সা) সুন্নাহ সংগ্রহ ও সংকলনের ব্যাপারে যে সীমাহীন গুরুত্ব প্রদান করেছে এবং ব্যাপকভাবে মনোযোগী হয়েছে, তার পশ্চাতেও ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের এই প্রচেষ্টা বিশেষ ভূমিকা পালন করেছে । তার তিরিশ মাসের শাসনকালে যে মহৎ কাজগুলো সম্পাদিত হয়েছে, হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের এই সরকারী নির্দেশই সবচেয়ে বড় কাজ বলে মুসলিম উন্মাহর নিকট চিরকাল স্বীকৃত হয়ে থাকবে। এখানে আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে, ইমাম আয-যুহ্রী (রহ) ও অন্যরা প্রাথমিক পর্যায়ে যে সংকলনগুলো তৈরী করেন তা অবশ্যই পরবর্তীকালের ২৫৪. প্রাগুক্ত গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৭৪ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।