সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ‘আমারা বিনত ‘আবদির রাহমান বর্ণিত হাদীছসমূহ লেখার নির্দেশ দেন। কারণ তিনি উম্মুল মু'মিনীন ‘আয়িশার (রা) তত্ত্বাবধানে লালিত-পালিত হন । তাই তিনি ছিলেন ‘আয়িশার (রা) হাদীছে বিশেষ পারদর্শিণী। ইবনুল মাদীনী বলেন, ‘আয়িশার (রা) তত্বাবধানে বেড়ে ওঠা বিশ্বস্ত বিদূষী মহিলাদের একজন ‘আমারা । ইমাম যুহ্রী (রহ) বলেন, তীর কাছে গিয়ে দেখলাম, তিনি জ্ঞানের এমন সাগর যা কখনো শুকাবে না৷ হিজরী ৯৮ মতান্তরে ১০৬ সনে তিনি ইনতিকাল করেন। তিনি ‘উমার ইবন আল-খাত্তাবের (রা) হাদীছ সংগ্রহ ও লেখার ব্যাপারেও আবূ বাকর ইবন হাযমকে নির্দেশ দেন। কারণ, তিনি ‘উমার ইবন আল-খাত্তাবের বিচার-ফায়সালা, যাকাত বণ্টনের নিয়ম-নীতি এবং বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের নিকট পাঠানো তীর ফরমানের অনুসরণ করতে চেয়েছিলেন। সালিম ইবন ‘আবদিল্লাহ (রা)-কেও তিনি অনুরোধ করেন তাদের মহান উর্ধ্বতন পুরুষ ‘উমারের (রা) জীবনচিত্র লিখে পাঠানোর জন্য ৷ উদ্দেশ্য ছিল তার রীতি-পদ্ধতির অনুসরণ করা । তেমনিভাবে তিনি আবূ বাকর ইবন হাযমকে লেখেন যাকাত-সাদাকা সম্পর্কে রাসূলুল্লাহর (সা) লিখিত পত্রাদির অনুলিপি পাঠানোর জন্য, যাতে তিনি তা বাস্তবায়ন করতে পারেন। ২৫৩ ৩. যারা হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধ করবেন, ‘উমার (রা) তীদেরকে সহীহ ও গায়র সহীহ হাদীছের ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন । যাতে কোনভাবে জাল হাদীছ বিশুদ্ধ হাদীছ হিসেবে লিখিত না হয়। একথা তিনি ইবন হাযমকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলে দিয়েছেন যা আদ-দারিমী বর্ণনা করেছেন। এ রকম আরেকটি চিঠি ইমাম আহমাদ (রহ) ‘আল-‘ইলাল' গ্রন্থে সংকলন করেছেন। পরবর্তীকালে একটা সুদৃঢ় ভিত্তির উপর হাদীছ লিপিবদ্ধকরণ পদ্ধতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার এই দিক নির্দেশনা বিশেষ ভূমিকা পালন করে। 8. হাদীছের বিশুদ্ধতা ও হাদীছ বর্ণনা ক্ষেত্রে তার অনুসন্ধান ও পর্যালোচনা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য যে, তিনি নিজেও ছিলেন তার যুগের শ্ৰেষ্ঠ ‘আলিমদের একজন । যাদেরকে তিনি হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের নির্দেশ দেন তীদের চেয়ে তিনি নিজে কোন অংশে কম ছিলেন না । এ কারণে অতিরিক্ত যাচাই-বাছাই-এর উদ্দেশ্যে ‘আলিমদের সংগৃহীত হাদীছের ব্যাপারে তাদের সাথে আলোচনা-পর্যালোচনায় অংশগ্রহণ করতেন । আবুয যিনাদ ‘আবদুল্লাহ ইবন যাকওয়ান বলেন : “আমি ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযকে ২৫৩. প্রাগুক্ত; তাবি‘ঈদের জীবনকথা-১৮১ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৭৩ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।