সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুননাতু রাসূলিল্লাহ (সা) করতেন, বলতাম এর চেয়ে ভালো আর হয় না। আর কুরআন ও সুন্নাহ সম্পর্কে বর্ণনা করলে বলতাম, সঠিক কথাই বলেছেন।”২৪৮ “উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) মানুষকে তার মজলিসে বসার নির্দেশ দিয়ে বলতেন : Lal all i sD YAO ot mle bi EE Luslaldl “তোমরা ইবন শিহাব থেকে গ্রহণ করবে। কারণ অতীত সুন্নাহ বিষয়ে তার চেয়ে বেশি জানে এমন কাউকে তোমরা পাবে না।” ইমাম মাকহুলকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যাদের সাক্ষাৎ পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি জানেন কে? বললেন : ইবন শিহাব আয-যুহ্রী। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কে? বললেন : ইবন শিহাব । তার মুখস্থ শক্তি ছিল অসাধারণ । মাত্র আশি রাতে কুরআন মুখস্থ করেন ।*৫০ ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে, এমন নব্বইটি (৯০) হাদীছ আছে যা তিনি ছাড়া আর কেউ বর্ণনা করেননি।২৫১ ইমাম আশ-শাফি‘ঈ (রহ) তার বিশাল ব্যক্তিত্‌ ও কর্মকাণ্ডে অভিভূত হয়ে মন্তব্য করেন : ০ 2 all sa sAI YS “আয-যুহ্রী না হলে মদীনার সুন্নাহ হারিয়ে যেত।” এরূপ মন্তব্য আরো বহু মনীষী করেছেন। ইমাম মালিক (রহ) বলেছেন : lA ০3৩১ ০ {4% - “সৰ্বপ্ৰথম যিনি ‘ইলম তথা হাদীছ সংকলন করেন, তিনি হলেন ইবন শিহাব আয-যুহ্রী।” আয-যুহ্রী নিজেও এ গৌরবের দাবি করতেন এভাবে : - I J3 sa pla Lia 94 “আমার পূর্বে আর কেউ এই ‘ইলম (‘ইলমে হাদীছ) সংকলন করেননি ।” ২৫২ ২. তিনি সাধারণভাবে সুন্নাহ বা হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি অত্যধিক গুরুত্বের কারণে কতিপয় বিশেষ ব্যক্তির নিকট সংরক্ষিত সুন্নাহ লেখার জন্য বিশেষ তাকিদ দেন। যেমন তিনি আবূ বাকর ইবন হাযমকে ২৪৯. কিতাব আল-আগানী-৪/৫২; ওয়াফাইয়াত আল-আ'‘ইয়াল-৪/১৭৭-১৭৮; মানাহিজ আত-তা'লীফ ‘ইন্দা আল-‘আরাব-৫৪ ২৫০. তার্বি*ঈদের জীবনকথা-২/১৮১ ২৫১. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১০৪ ২৫২. প্রাগুক্ত-১০৪, ২১১; রিজাল শান্-২৬৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৭২ www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।