সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) দান ও তার ব্যাপক প্রচার করেন। কারণ সুন্নাহ প্রায় বিলীন হয়ে যাওয়ার উপক্ৰম হযেছে ।” সুন্নাহ লিপিবদ্ধকরণে তার রীতি-পদ্ধতি সুন্নাহ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ‘উমার ইবন ‘আবদিল ‘আযীয (রহ) একটি সঠিক ও শক্তিশালী পদ্ধতি অনুসরণ করেন, অনেকগুলো কঠিন শর্ত মেনে চলেন এবং কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে দেন। মোটামুটি চারটি বিষয়ে তা পরিক্ষুট হয়ে উঠেছে : ১. এ কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে তিনি তার দক্ষতা ও সাফল্যের প্রমাণ রেখেছেন । যেমন, আবূ বাকর ইবন হাযম (রহ) । তিনি ছিলেন সে যুগের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি । জ্ঞানের বহু ক্ষেত্রে তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। ইমাম মালিক (রহ) তার সম্পর্কে বলেছেন : cil Ns YE SiN, rhcios nll) b uly salsa Ys: cs EE Ls ENTE tO REE “আমি ইবন হাযমের মত বড় ব্যক্তিত্সম্পন্ন ও পরিপূর্ণ অবস্থার আর কাউকে দেখিনি । তিনি যা লাভ করেছেন অন্য কেউ তা লাভ করেছে, এমন কাউকে আমি দেখিনি । যেমন, মদীনার শাসন কর্তৃত্ব, বিচার ও হজ্জ ব্যবস্থাপনার দায়িত্ব । তিনি আরো বলেন : তিনি ছিলেন একজন সত্য-সঠিক মানুষ, বহু হাদীছের ধারক-বাহক।” ইবন সা'দ তার সম্পর্কে বলেছেন : <, 555 ৩,১= |! - “তিনি একজন বিশ্বস্ত ‘আলিম, বহু হাদীছের ধারক-বাহক।” হিজরী ১২০ সনে তিনি ইনতিকাল করেন।*৪৭ তার নির্বাচিত আরেকজন ব্যক্তিত্ব ছিলেন ইমাম আয-যুহ্রী (রহ) । তিনি ছিলেন একজন শ্ৰেষ্ঠ মনীষী, হাদীছের হাফিয । লাইছ ইবন সা'দ তার সনল্পর্কে বলেন : “আমি ইবন শিহাবের চেয়ে হাদীছে অধিক পারদর্শী কোন ব্যক্তিকে দেখিনি। তিনি উৎসাহ-উদ্দীপনা ও ভীতি-প্রদর্শনমূলক হাদীছ বর্ণনা করলে আমরা বলতাম, এর চেয়ে সুন্দর আর হয় না । যদি আরবদের ইতিহাস ও বংশবিদ্যা বিষয়ে বর্ণনা ২৪৭. তাহ্যীব আত-তাহযীব-৯/৩৯৫; আল-বিদায়া ওয়া আন-নিহায়া-৯/৩৪০; তাযকিরাতুল হফ্‌ফাজ-১/১০৮ গবেষণাপত্র সংকলন-দুই % ১৭১ www.pathagar.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।