সুন্নাতু রাসূলিল্লাহ (সা) মু'মিনীন ‘উমার (রহ) হাদীছ সংগ্রহ ও লিপিবদ্ধকরণের সত্যিকার ফলপ্রসু উদ্যোগ গ্রহণ করেন । তিনি সর্বত্র ও সর্বদা একথাটি উচ্চারণ করতে থাকেন : “ওহে জনগণ! দান-অনুগ্রহকে কৃতজ্ঞতা দ্বারা এবং জ্ঞানকে গ্রন্থের দ্বারা বন্দী কর ।”২৩৮ তিনি মানুষকে শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি, বরং খিলাফাতের বিভিন্ন অঞ্চলের ‘আলিমদেরকে হাদীছ সংগ্রহ ও লেখার নির্দেশ দেন। কারণ, বহু ‘আলিম তাবি‘ঈ যারা তাদের বক্ষে রাসূলুল্লাহর (সা) বহু বাণী ধারণ করে রেখেছিলেন, ‘উমার আশঙ্কা করেছিলেন, সাহাবীগণের যুগ শেষ হতে চলেছে, আর তাবি‘ঈগণের এই প্রজন্মটি দুনিয়া থেকে চলে গেলে এই হাদীছও বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। তাছাড়া স্মৃতিতে ধারণ করার মত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গও সবসময় পাওয়া যাবে না। অন্যদিকে গ্রন্থে লিখিত না থাকায় প্রয়োজনের সময় হাদীছ দ্বারা উপকারও পাওয়া যায় না । এ সকল কারণের পাশাপাশি তখন জাল ও মিথ্যা হাদীছ ছড়িয়ে পড়ার ফলে কোনটি বিশুদ্ধ, আর কোনটি জাল হাদীছ তা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছিল । কালক্রমে এ বিপদ আরো বৃদ্ধি পাবে, এ আশঙ্কায় ‘মারের মত আরো অনেক ‘আলিম তাবি‘ঈ উৎকণ্ঠিত হয়ে পড়েন। যেমন, ইমাম আয্ যুহরীর (রহ) একটি মন্তব্যে একথার সমর্থন পাওয়া যায় :২৩৮ LG. Ys OS sia Lic Lois siiyYs ALES Adc Ys ls caiS “পূর্বদিক থেকে যদি এমন সব হাদীছ আমাদের নিকট না আসতো যা আমরা জানি না, চিনি না, তাহলে আমি হাদীছ লিখতাম না এবং লেখার অনুমতিও দিতাম না৷” এরই প্রেক্ষিতে ইসলামী খিলাফাতের সর্বোচ্চ কর্ণধার আমীরুল মু'মিনীন ‘উমার উপলব্ধি করেন হাদীছ সংরক্ষণ ও লিপিবদ্ধকরণ রাষ্ট্রীয় দায়িত্ব । তাই তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সাথে সাথে এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। ২৩৮. ইবন আল-জাওযী, সীরাতু ‘উমার ইবন ‘আবদিল আযীয-২৭৬ ২৩৮. তাবি‘ঈদের জীবনকথা-২/১৭৭ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৬৭ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।