সুন্নাতু রাসূলিল্লাহ (সা) হাদীছ সংকলনের সরকারী উদ্যোগ সাধারণভাবে একথা প্রচলিত যে, সরকারীভাবে হাদীছ সংকলনের কাজ শুরু হয় হিজরী দ্বিতীয় শতকের শুরুতে ‘উমার ইবন ‘আবদিল আখধযীযের (রহ) (মৃ. হি. ১০১) নির্দেশক্রমে ৷ তিনি তখন মুসলিম জাহানের খলীফা ৷ উল্লেখ্য যে, তিনি নিজেও একজন শ্ৰেষ্ঠ হাদীছ বিশারদ ছিলেন। তবে ইতিহাসে এ রকম তথ্যও পাওয়া যায় যে, ‘উমার ইবন ‘আবদিল ‘আযীযের (রহ) পূর্বে তার পিতা ‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান মিসরের ওয়ালী থাকাকালে হাদীছ লিপিবদ্ধকরণের প্রয়োজন অনুভব করেন । এ বিষয়ে তার লেখা একটি পত্র ইবন সা'দ লাইছ ইবন সা‘দের সূত্রে উল্লেখ করেছেন । তিনি বলেছেন : FS di Slr mR 2 IEC Li LE YN SL - | ye ns OSs: Sd GL alus le dl de d Jm) co ely ile dl daddies Licino Y ell “ইয়াধীদ ইবন আবী হাবীব আমাকে বলেছেন, ‘আবদুল ‘আযীয ইবন মারওয়ান কুছায়্যির ইবন মুররাকে লেখেন যে, তিনি রাসূলুল্লাহর (সা) সাহাবীদের নিকট থেকে যে সকল হাদীছ শুনেছেন তা যেন লিখে পাঠান । তবে আবূ হুরাইরার (রা) হাদীছ পাঠানোর প্রয়োজন নেই । কারণ তা আমাদের নিকট আছে। উল্লেখ্য যে, এই কুছায়্যির ইবন মুররা হিমসে রাসূলুল্লাহর (সা) সত্তরজন বদরী সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। লাইছ বলেন, তাকে ‘অগ্রবর্তী সৈনিক’ আখ্যায়িত করা হতো” হিমসের এই বিখ্যাত ‘আলিম তাবি‘ঈর নিকট মিসরের আমীরের এ পত্রটি লেখা হয় সম্ভবতঃ হিজরী ৭৫ সনে বা তার কাছাকাছি সময়ে । কারণ, কুছায়্যির হিজরী ৭৫ থেকে ৮০ সনের মধ্যবর্তী কোন এক সময়ে ইনতিকাল করেন।*৩৭ তবে একথা সত্য যে, ‘আবদুল ‘আযীযের পর তার সুযোগ্য পুত্র আমীরুল ২৩৭. তাবাকাত-৭/৪৪৮; তাবি‘ঈদের জীবনকথা-২/১৭৭ গবেষণাপত্র সংকলন-দুই % ১৬৬ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।