সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “আমরা কেবল হালাল ও হারাম বিষয়ক সুন্নাহ লিখতাম, আর ইবন শিহাব যা কিছু শুনতেন লিখে নিতেন। যখন সেগুলোর প্রয়োজনবোধ করলাম, তখন জানলাম তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ৷” ইয়াযীদ ইবন মু‘আবিয়ার (রা) খিলাফাতকালে হাররার যুদ্ধের সময় হিশাম ইবন ‘উরওয়ার (রহ) লেখা সুন্নাহর বইগুলো পুড়ে যায়। তাই তিনি সারা জীবন আফসোস করে বলতেন : “হায়, আমার পরিবার-পরিজন ও ধন-সম্পদের সাথে যদি আমার বইগুলো আমার নিকট থাকতো!” ২৩৪ বয়োজ্যেষ্ঠ তাবি‘ঈগণের মধ্যে ৯৯ জনের নাম ইতিহাসে পাওয়া যায় যারা হাদীছ লিপিবদ্ধ করে রেখেছিলেন হিজরী প্রথম শতকের শেষে এবং দ্বিতীয় শতকের সূচনাতে বয়োকনিষ্ঠ তাবি‘ঈ এবং তাবি‘-তাবি‘ঈগণের মধ্যে ২৫২ জনের নাম পাওয়া যায় যাঁদের নিকট হাদীছের লিখিত পাণ্ডুলিপি বিদ্যমান ছিল। এভাবে সাহাবী, তাবি‘ঈন এবং তাবি‘-তাবি‘ঈন মিলে ৪০৩ জন রাবীর নাম পাওয়া যায়, যারা হাদীছ লিখতেন এবং লিখিত পাণ্ডুলিপি নিজেদের নিকট সংরক্ষণ করতেন। শুধ তাই নয়, এ ৪০৩ জন শায়খ হতে আবার তাদের ছাত্ররা পাণ্ডুলিপি তৈরী করে নিয়েছেন, তার প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। এমনকি আরো সক্ষম অনুসন্ধানের পর দেখা গিয়েছে যে, কোন কোন পাণ্ডুলিপি হতে সাত-আট, কোনটা হতে দশ-বার, আবার কোনটা হতে পনের-ষোলটি পাণ্ডুলিপিও তৈরী করা হয়েছে। এসব পাণ্ডুলিপি প্রস্তুতকারীগণের নামও ইতিহাস সংরক্ষণ করেছে। এভাবে হিসেব করলে হিজরী প্রথম শতক থেকে শুরু করে দ্বিতীয় শতকের শেষ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার হাদীছের পাণ্ডুলিপির অস্তিত্ব মুসলিম বিশ্বে বিদ্যমান ছিল।২৩৫ প্রখ্যাত তাবি‘ঈ ইবন শিহাব আয-যুহরী (রহ) যখন তার গৃহে হাদীছ অধ্যয়নে বসতেন তখন তার চারপাশে রাখা গ্রন্থের স্তূপে তিনি তলিয়ে যেতেন। তার মধ্যে অনেক গ্রন্থ ছিল তার নিজেরই লেখা ।*১ ২৩৪. দিফা‘ ‘আন আস-সুন্নাহ-২২ ২৩৫. ড. মুহাম্মাদ জামাল উদ্দীন, ‘দিরাসাত ফী আল-হাদীছ আন-নাবাবী (পৃ. ৯২-৩২৫) গ্রন্থের সূত্রে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। (রিজাল শান্তর ও জাল হাদীসের ইতিবৃত্ত-৩৭৯) ২৩৬. মানাহিজ আত-তা'লীফ ‘ইন্দা আল-‘আরাব-৫৪ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৬৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।