সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “‘উরওয়া ইবন আয-যুবাইর (রা) বলেন, ‘উমার ইবন আল-খাত্তাব (রা) সুন্নাহ লেখার ইরাদা করেন। এ বিষয়ে তিনি রাসুলুল্লাহর (সা) সাহাবীদের সাথে পরামর্শ করেন এবং তারা লেখার পক্ষে মতও দেন। অতঃপর তিনি এ বিষয়ে এক মাস যাবত আল্লাহর নিকট ইস্তিখারা করেন । অর্থাৎ যা খায়র তথা কল্যাণকর তাই আল্লাহর নিকট কামনা করা । আল্লাহ তাকে একটি স্থির সিদ্ধান্ত দান করেন। একদিন সকালে তিনি বললেন : আমি ইচ্ছা করেছিলাম সুন্নাহ লিখবো । আপনাদের পূর্ববর্তী একটি কাওমের কথা আমার মনে পড়লো, তারা একখানা কিতাব লিখেছিল এবং তাই নিয়ে তারা মগ্ন হয়ে আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছিল । আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কখনো আল্লাহর কিতাবকে অন্য কোন কিছুর সাথে মিশাবো না ।” ‘উমার (রা) সুন্নাহ না লেখার যে কারণ উল্লেখ করেছেন তা ছিল যুক্তিসঙ্গত ও সময়োপযোগী । কারণ সে সময় মুসলিমগণ কুরআন মুখস্থ, পঠন-পাঠন ও তিলাওয়াতের প্রতি গভীর মনোনিবেশ করেছিলেন। ফিতনা প্রকাশ না হওয়া পর্যন্ত এ ধারাই চলতে থাকে । এরপর হাদীছের মধ্যে মিথ্যার অনুপ্রবেশ ঘটে । প্রসিদ্ধ তাবি‘ঈগণ এবং তাদের পরবর্তীরা জাল হাদীছের প্রবাহ ঠেকানো ও তার উৎস খুঁজে বের করার জন্য কোমর বেধে লেগে যান। তাদের এ অক্লান্ত চেষ্টা ও সাধনার প্রথম ফল হলো হাদীছ সংগ্রহ ও সংকলন । আমাদের পূর্ববর্তী এ আলোচনা থেকে এ ধারণা সৃষ্টি হতে পারে যে, রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায় সীমিত আকারে হলেও সুন্নাহ লেখার যে ধারা তৈরী হয়েছিল তা কি তার ইনতিকালের পর সাহাবায়ে কিরাম (রা) বন্ধ করে দিয়েছিলেন? আসলে এ ধারণা অমূলক ৷ খিলাফাতে রাশিদা এবং পরবর্তী উমাইয়্যা খিলাফাতকালে হাদীছ লিপিবদ্ধ করার সরকারি ঘোষণা দেয়া হয়নি ঠিক, তবে ব্যক্তিগত উদ্যোগে লেখালেখির কাজ চলছিল । বয়োজ্যেষ্ঠ তাবি‘ঈগণ সাহাবায়ে কিরামের (রা) নিকট থেকে সুন্নাহ লেখার কাজ সমানে চালিয়ে যান । যেমন সাঈদ ইবন জুবায়র (রহ) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি ইবনুল ‘আব্বাসের (রা) সাথে উটের পিঠে চলার সময় তার নিকট থেকে যে হাদীছ শুনতেন তা হাওদার কাঠে লিখে নিতেন । তারপর যখন নামতেন, কপি করে নিতেন । আবুয যানাদ (রহ) বলেন : গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৬৪ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।