সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) কেবল সত্য কথাই বের হয়।” ‘আবদুল্লাহর (রা) এই সাহীফা “আস-সাদিকা” নামে প্রসিদ্ধ । এতে এক হাজার হাদীছ স্থান লাভ করে। ২. আবু হুরাইরা (রা) বলেন, আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি আবেদন করেন, আমি আপনার নিকট অনেক কথাই শুনি, কিন্তু মনে রাখতে পারি না । রাসূল (সা) বললেন : EA dls siglo ail “তোমার ডান হাতের সাহায্য লও” এবং তিনি নিজের ডান হাতের ইশারায় বলেন, লিখে নাও । ৩. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত । রাসূল (সা) একটি ভাষণ দিলেন। পরে (ইয়ামানের অধিবাসী) আবূ শাহ আরজ করেন : ইয়া রাসূলাল্লাহ! ভাষণটি আমাকে লিখে দিন । রাসূল (সা) সাহাবীদেরকে নির্দেশ দিলেন : "১2, 3 15-5<1 - তোমরা আবু শাহকে লিখে দাও ।” আবু হুরাইরার (রা) অপর একটি বর্ণনায় ঘটনাটি বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। মক্কা বিজয়ের পর রাসূল (সা) একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এই ভাষণে তিনি মন্ধার হারাম শরীফ ও নরহত্যার ব্যাপারে কতিপয় বিধান বর্ণনা করেন । ইয়ামানের আবূ শাহ নামের এক ব্যক্তি উঠে দাড়িয়ে আবেদন করে, আমাকে ভাষণটি লিখিয়ে দিন। তখন রাসূল (সা) ভাষণটি তাকে লিখে দেয়ার নির্দেশ দেন।*২৬ 8. আবূ হুরাইরা (রা) বলেন :*২৭ clus ile dl Lea dl Jc i lol “সাহাবীদের মধ্যে আমার চেয়ে অধিক হাদীছের জ্ঞান আর কারো ছিল না । কিন্তু ‘আবদুল্লাহ ইবন ‘আমর এর ব্যতিক্রম ছিলেন। কারণ তিনি হাদীছ লিখে রাখতেন, কিন্তু আমি লিখে রাখতাম না৷” ৫. বিভিন্ন ব্যক্তি ‘আলীকে (রা) জিজ্ঞেস করে এবং একবার তিনি মিম্বরের উপর থাকা অবস্থায় তাকে জিজ্ঞেস করা হয়, আপনার নিকট এমন কোন জ্ঞান আছে কি যা রাসূল (সা) বিশেষভাবে আপনাকে দান করেছেন? তিনি উত্তর দেন : না। ২২৬. বুখারী, কিতাব আল-‘ইলম ২২৭. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৬০ গবেষণাপত্র সংকলন-দুই % ১৬১ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।