সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সংমিশ্রণ না ঘটলেও অন্তত সন্দেহের সৃষ্টি হতে পারে যে, একটি বক্তব্য তা কুরআনের আয়াত না রাসূলে কারীমের (সা) । এ কারণে তিনি প্রাথমিক যুগে হাদীছসমূহ লিখতে নিষেধ করেন । যেমন সহীহ মুসলিমে আবু সা‘ঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত হয়েছে, রাসূল (সা) বলেন :*২৪ BIA tt Se IS Is ISSN “তোমরা আমার কোন কথা লিখ না। কেউ যদি কুরআন ছাড়া আমার কোন কথা লিখে থাকে সে যেন তা মুছে ফেলে ৷” হাদীছ লেখার সাধারণ অনুমতি হাদীছ লিপিবদ্ধ না করার এই অবস্থা দীর্ঘদিন স্থায়ী হয়নি । মদীনায় পৌছার অল্প কিছুদিন পরেই সাহাবীদের এবং তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা তিনি নিজেই করেন এবং যখন উল্লেখযোগ্য সংখ্যক লোক লেখাপড়া শিখে ফেললো তখন তিনি সুন্নাহ লিপিবদ্ধ করার অনুমতি দিলেন। এ প্রসঙ্গে কয়েকটি নির্ভরযোগ্য বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো : ১. ‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবন আল-‘আস (রা) বলেন, আমি রাসূলুল্লাহর (সা) নিকট যা কিছু শুনতাম তা লিখে নিতাম । লোকেরা আমাকে বললো : 43 dl Jos dst YS Ad Js) 2 ESS | Lele iiSu YL A "রাসূলুল্লাহ (সা) একজন মানুষ, কখনো শান্ত অবস্থায় কথা বলেন, আবার কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন । তখন হয়তো যা বলেন তা শরী‘আতের সাধারণ বিধান হিসেবে গ্রহণযোগ্য নয়। অথচ তুমি সবকিছুই লিখে নিচ্ছো।” এরপরই আমি সিদ্ধান্ত নিলাম যে, রাসূলুল্লাহর (সা) নিকট জিজ্ঞেস না করা পর্যন্ত তার কোন কথাই লিখবো না । অতঃপর আমি রাসূলুল্লাহর (সা) নিকট জিজ্ঞেস করলে তিনি নিজের ঠোটের দিকে ইশারা করে বলেন :*২৫ SYA talon ds el “তুমি লেখ, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, এ মুখ থেকে ২২৪. প্রাগুক্ত ২২৫. আল-জাম্মি‘ ফী বায়ান আল-‘ইলম-১/৭৬ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৬০ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।