সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) উম্মাহাতুল মু’মিনীনের সহায়তায় রাসূলুল্লাহর (সা) নিকট থেকে মহিলা বিষয়ক পাক-পবিত্রতা, নামায, গোসল ইত্যাদি বিষয় জেনে নিতেন হাদীছের গ্ৰন্থসমূহে এ সকল বিষযের বিস্তারিত বিবরণ জানা যায় । সাহাবায়ে কিরামের (রা) মধ্যে যারা কখনো দূর থেকে রাসূলে কারীমকে (সা) দেখার সুযোগ পেয়েছিলেন অথবা কোন বিশাল জনসমাবেশে শুধু তার বক্তৃতা শুনেছিলেন, সেই স্মৃতি জীবনভর ভুলেননি, বরং গৌরবের সাথে নিজের এই সৌভাগ্যের কথা বর্ণনা করতেন যে, আমাদের এই চোখ মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সা) দৰ্শন লাভ করেছে এবং আমাদের কান তার ভাষণ শুনেছে। অতঃপর রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পরে যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য দুনিয়াতে যদি কোন গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকতো তবে তা ছিল মহানবীর (সা) সীরাত । তারা এমন এক একজনের নিকট পৌছে যেতেন যিনি রাসুলুল্লাহর (সা) সাহচর্য পেয়েছিলেন, অথবা কখনো তাকে দেখেছিলেন, অথবা তার কোন ভাষণ শুনেছিলেন। সাহাবীগণ একে একে পৃথিবী থেকে বিদায় নেয়ার সাথে সাথে তাদের সাহচর্য লাভের আকাঙ্কাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল । এমনকি তাবি‘ঈগণ সাহাবীদের নিকট থেকে সীরাতে পাক সম্বন্ধে যে জ্ঞানেরই সন্ধান পেতেন তাই নিংড়ে নিতেন। রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায় কি হাদীছ লেখা হয়েছিল? এ প্রসঙ্গে প্রথমে যে কথা অবগত হওয়া জরুরী তা এই যে, রাসূল (সা) যে যুগে প্রেরিত হয়েছিলেন তখন গোটা আরব জাতিই ছিল অশিক্ষিত এবং নিজেদের যাবতীয় বিষয় মুখস্থ ও বাচনিকভাবে সম্পাদন করতো । কুরাইশের মত উন্নত গোত্রের অবস্থা এতিহাসিক বালাযুরীর বর্ণনা অনুযায়ী এই ছিল যে, তাদের মধ্যে মাত্র ১৭ ব্যক্তি পড়ালেখা জানতো ৷ বালাযুরীরই বক্তব্য অনুসারে মদীনায় তখন ১১ ব্যক্তির অধিক পড়ালেখা জানা লোক ছিল না। লেখার জন্য কাগজ ছিল দুষ্প্রাপ্য । পাতলা চামড়া, হাড় ও খেজুর পাতার উপর বক্তব্য লিপিবদ্ধ করা হতো । এই অবস্থায় রাসূল (সা) যখন প্রেরিত হন তখন তার সামনে সর্বপ্রথম কাজ ছিল, ক্রমাগতভাবে নাযিল হওয়া কুরআন এমনভাবে সংরক্ষণ করা যাতে এর মধ্যে অন্য কোন জিনিসের সংমিশ্রণ না ঘটে । লেখক ছিল মাত্র হাতে গোনা কয়েকজন, তাই তার আশঙ্কা ছিল যে, যেসব লোক ওহীর শব্দভাণ্ডার ও আয়াতসমূহ লিপিবদ্ধ করছে, তারাই যদি আবার তার নিকট থেকে শুনে তার বরাতে অন্য জিনিসও লিখে নেয় তবে কুরআন মিশ্রণ থেকে নিরাপদ থাকবে না। গবেষণাপত্র সংকলন-দুই % ১৫৯ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।