সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ais has Le Vig Telly es ll oSale DS Lil Hs sims Sl IS MLSS sll FE Ie il | ‘তোমরা আল্লাহকে ভয় কর। তোমাদের কর্তব্য শুনা ও আনুগত্য করা । তোমাদের মধ্য থেকে যারা বেচে থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের অবশ্য করণীয় হবে আমার এবং খুলাফায়ে রাশিদীনের সুন্নাহর অনুসরণ করা । তা দাত কামড়ে ধরার মত শক্তভাবে আকড়ে ধরবে ৷' এ হাদীছে সুন্নাহ বলতে রাসূলুল্লাহ (সা) ও খুলাফায়ে রাশিদীনের রাষ্ট্র পরিচালনা-নীতিকেই বুঝানো হয়েছে। কারণ, রাসূল (সা) এখানে কেবল খুলাফায়ে রাশিদীনের সুন্নাহ অনুসরণের কথা বলেছেন, অন্য সকল সাহাবীর সুন্নাহ্ অনুসরণের কথা বলেননি । এ থেকে বুঝা যায়, এখানে খুলাফায়ে রাশিদীনের এমন কোন সুন্নাহর কথা বলা হচ্ছে যা অন্য কোন সাহাবীর নেই । সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে, খুলাফায়ে রাশিদীনের সেই বিশেষ সুন্নাহ হলো তাদের রাষ্ট্রনীতি ও রাষ্ট্র পরিচালন পদ্ধতি । অতএব হাদীছটির অর্থ হবে : “তখন তোমাদের করণীয় হবে আমার এবং খুলাফায়ে রাশিদীনের রাষ্ট্রনীতি ও পরিচালন পদ্ধতি অনুসরণ করা ৷” সুন্নাহর পারিভাষিক অর্থের ব্যাপারে হাদীছবিদ ও ফিক্হবিদদের মধ্যে একটু মত পার্থক্য আছে, প্রত্যেক দলই নিজেদের অধ্যয়নের বিষয় ও লক্ষ্য-উদ্দেশ্য অনুযায়ী সুন্নাহর অর্থ নির্ধারণের চেষ্টা করেছে । মুহাদ্দিছগণের পরিভাষায় সুন্নাহ হলো :*” sf Jad si Js cm plus le Lo dle Si JS DION sly - ym SHAS GILES sa sf Lal Js “রাসূলুল্লাহ (সা)-এর নবুওয়াত পূর্ব অথবা নবুওয়াত পরবর্তী জীবনের কোন কথা, কাজ, মৌন সমর্থন, দৈহিক গঠন প্ৰকৃতি, নৈতিক গুণাবলী ও জীবন চরিত সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে, তাই সুন্নাহ ।” অনেকের মতে সুন্নাহ এই অর্থে হাদীছের সমার্থবোধক । ৯. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৪৭; শুবহাত আল-কুরআনিয়্যীন-১/৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।