সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) হাদীছ জালকরণ প্রতিরোধে মুহাদ্দিছগণের প্রচেষ্টার ফলাফল ইসলামী শরী‘আতের দ্বিতীয় উৎস রাসূলুল্লাহর (সা) সুন্নাহ । এই পবিত্র সুন্নাহকে ভেজালমুক্ত ও স্বচ্ছ রাখার জন্য আমাদের পূর্ববর্তাকালের নিবেদিতপ্রাণ মুহাদ্দিছগণ যে প্রচেষ্টা চালান তাতে তার ভিত্তি সুদৃঢ় হয় এবং মুসলিম উম্মাহও তাদের নবীর (সা) সুন্নাহর নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যায়। তারা তাদের সুক্ষ্ম চালুনি দিয়ে এমনভাবে ছেকে ফেলেন যে, হাদীছসমূহ সহীহ, হাসান ও দা‘ঈফ হিসেবে পৃথক হয়ে যায়। তাদের এই চেষ্টা-সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল ‘আলামীন যিন্দিক, অন্ধ জাতীয়তাবাদী ও বিভিন্ন শ্রেণীর অজ্ঞ-মূর্খদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের হাত থেকে তার প্রিয় নবীর (সা) সুন্নাহ সংরক্ষণ করেন । পরবর্তীকালের মুসলিম উম্মাহ তাদের সেই অসাধারণ কর্মপ্রচেষ্টার সুফলসমূহ কিয়ামাত পর্যন্ত ভোগ করতে থাকবে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলসমূহের মধ্য থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি অতি সংক্ষেপে উপস্থাপন করা হলো : এক. সুন্নাহ সংগ্রহ ও লিপিবদ্ধকরণ রাসূলে কারীম (সা) সাহাবায়ে কিরামের (রা) জন্য এমন এক মহান নেতা আমল-আখলাক. তাহ্যীব-তামাদ্দুন, আচার-ব্যবহার এবং জ্দ্রতা ও শিষ্টাচারের শিক্ষা গ্রহণ করতেন। তার জীবনের এক একটি দিকের অনুসরণ করে তারা নিষ্কলুষ লোকদের মত জীবন যাপন করতেন । তারা জানতেন যে, তিনি নবী হয়ে আসার আগে তারা কী ছিলেন এবং তিনি তাদের কোন্‌ পর্যায়ে উন্নীত করেছেন। তাদের সামনে আগত প্রতিটি বিষয়ে ফাতওয়া দানকারী ছিলেন তিনিই এবং বিচারপতিও ছিলেন তিনি । তার নেতৃত্বেই তারা যুদ্ধও করতেন এবং সন্ধিও করতেন। তাদের অভিজ্ঞতা ছিল, তার নেতৃত্বের অনুসরণ করে তারা কোথা থেকে যাত্রা শুরু করেন এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌছেছেন। এ কারণে তারা তার প্রতিটি কথা স্মরণ রাখতেন । যারা তার নিকটে থাকতেন তারা অপরিহার্যরূপে তার সাহচর্যে বসে থাকতেন। যাদেরকে কখনো তার দরবার থেকে অনুপস্থিত থাকতে হতো তারা অন্যদের নিকট জিজ্ঞেস করে জেনে নিতেন যে, আজ তিনি কী কী কাজ করেছেন এবং কী কথা বলেছেন? দূরদূরান্ত থেকে আগত লোকেরা রাসূলে কারীমের (সা) সাহচর্যে যতটুকু সময় অতিবাহিত করার সুযোগ পেতেন তাকে তারা নিজেদের গোটা জীবনের মূলধন মনে করতেন এবং জীবনভর তা স্মরণ করতেন । তার সাহচর্যে উপস্থিত হওয়ার সুযোগ যাদের হতো না তারা এমন প্রত্যেক ব্যক্তির চারপাশে সমবেত হতেন গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫৭ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।